\

দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যালস আমার বিনোদন বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার

শিশুদের শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধে আইন করা হবে- প্রধানমন্ত্রী

আমারহেলথ (০৪ অক্টোবর, সোমবার): শিশুদের শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধে আইন করার পাশাপাশি সবার মতামত নিয়ে জাতীয় শিশু নীতি ঘোষণা করবে সরকার। দেশের সংবিধান ও জাতিসংঘের সনদ অনুস্বাক্ষরকারী দেশ হিসেবে শিশুদের অধিকার বাস্তবায়নে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
সোমবার সকাল সাড়ে ৯টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী। এবারের দিবসটির প্রতিপাদ্য হলো ‘শারীরিক শাস্তি বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি বলে’।
এ সময় প্রধানমন্ত্রী শিশুদের জাতির সম্পদ হিসেবে উল্লেখ করে তাদের সুন্দরভাবে বেড়ে ওঠার জন্যে খেলার মাঠ, ঘরে-বাইরে সুষ্ঠু পরিবেশ, আনন্দময় শিক্ষার ওপর গুরুত্ব দেন। তিনি শিশুদের রাজনৈতিকভাবে ব্যবহার ও কষ্টকর কাজে নিয়োগের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোরও আহ্বান জানান।