এসিড সারভাইভারস ফাউন্ডেশন(এএসএফ) ১৯৯৯ সাল থেকে বাংলাদেশে কাজ করছে। বাংলাদেশে এসিড সন্ত্রাস কমিয়ে আনা সংস্থাটির মূল লক্ষ্য। দেশে গড়ে প্রতি দু’দিনে একজন এসিড সন্ত্রাসের শিকার হচ্ছে। আক্রান্তদের শারিরীক সুস্থতা, মানসিকভাবে শক্তি যোগানো এবং সামাজিক দৃষ্টিকোন থেকে বিভিন্নদিক থেকে সহায়তা করছে এএসএফ। পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান, ও জনগনের কাছ থেকে এসিডের শিকারদের জন্য নৈতিক ও সামাজিক সমর্থনের আদায়ের জন্য সংস্থাটি চেষ্টা করে যাচ্ছে। স্থানীয় এনজিও, ডাক্তার, পুলিশ ও জনপ্রতিনিধিদের এসিড ইস্যুতে যুক্ত করতে এসিড সারভাইভরস ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। এ ছাড়াও শিক্ষার্থী, গণমাধ্যম ও সেলিব্রিটিদের এসিড প্রতিরোধ কার্যক্রমে সংস্থাটি যুক্ত করছে। এসিড শিকারদের জন্য কাজ করার স্বীকৃতি স্বরূপ সংস্থাটি ইতোমধ্যে দেশী ও বিদেশী সনদ লাভ করে। তার ধারাবাহিকতায় ২০০৫ সালে সংস্থার প্রধান নিবার্হী অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল পদক লাভ করে। মূলত এসিড সারভাইভারস ফাউন্ডেশন(এএসএফ) একটি কল্যাণমূলক প্রতিষ্ঠান যা প্রধানত এসিড সন্ত্রাসের বিরুদ্ধে অবিরাম কাজ করে যাচ্ছে ।
এসিড সারভাইভারস ফাউন্ডেশন
প্রতিষ্ঠা: ১৯৯৯
অর্জন: ২০০৫ সালে অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল পদক লাভ
ভবিষ্যত পরিকল্পনা: এসিড সন্ত্রাসমুক্ত বাংলাদেশ
অবস্থান: বাড়িনং-১২, সড়ক নং-২২, ব্লক: কে, বনানী মডেল টাউন, ঢাকা-১২১৩
ফ্যাক্স:+৮৮০-২-৯৮৮৮৪৩৯
ইমেইল: asf@acidsurvivors.org
ওয়েব সাইট: www.acidsurvivors.org |
|