আসক্তি পূণর্বাসন নিবাস(আপন) মাদকাসক্তদের নিয়ে কাজ করে থাকে। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ইতোমধ্যে প্রতিষ্ঠানটি মাদকাসক্তি পূণর্বাসনে ১১ বছর অতিক্রম করেছে। আপন UNODC প্রকল্পের আওতায় ঢাকা, ময়মনসিংহ ও নরসিংদী এ তিন জেলায় পূণর্বাসন কেন্দ্র চালু করেছে। মহিলা, পুরুষের পাশাপাশি শিশুদের জন্যও আপন বিভিন্ন স্বাস্থ্যসেবা চালু করেছে। বাংলাদেশে সাধারণত যে ভাবে মাদকাসক্ত হয়ে থাকে তা হলো- ধুমপান, নিশ্বাসের মাধ্যমে মাদক গ্রহন করা, পানের মাধ্যমে এবং সর্বশেষ ইন্জেকশানের মাধ্যমে। আপনের কর্মসূচীর আওতায় মধুমিতে ক্রিয়া প্রকল্পের অধীনে পুরুষ ও মহিলাদের জন্য চিকিৎসা দেয়া হয়। মধুমিতা আপন প্রকল্পে শুধুমাত্র মহিলাদের ও মধুমিতা ঢাকা আহসানিয়া মিশন প্রকল্পে শুধুমাত্র পুরুষদের চিকিৎসা দেয়া হয়। আপন দক্ষিন এশিয়ার একমাত্র সংগঠন যেখানে বয়স, লিঙ্গ, সামাজিক, রাজনীতিক ও ধর্মীয় দৃষ্টিকোন নির্বিশেষে মাদকাসক্ত নারী, পুরুষ ও শিশুদের চিকিসা এবং পূণর্বাসন করা হয়।
আসক্তি পূণর্বাসন নিবাস(আপন)
প্রতিষ্ঠা: ১৯৯৪
প্রতিষ্ঠাতা: ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল
মূল কাজ: মাদকাসক্তি নির্মূল
অন্যান্য সুযোগ সুবিধা: প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা, কারিগরী প্রশিক্ষণ, যৌন রোগের চিকিৎসা, এইচআইভি
বিষয়ক তথ্য ইত্যাদি।
প্রকল্প অংশীদার: ক্রিয়া সোসাইটি, ঢাকা আহসানিয়া মিশন
অবস্থান: ট্রিটমেন্ট এন্ড রিহাবিলিটাশন রেসিডেন্স
৯/৭ ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
ফোন:+৮৮০-২-৯১২৬২৯৪, ০১৭১১৪০০৫০১
ইমেইল: apon@citechco.net
ওয়েব: www.aponbd.org |
|