দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যালস আমার বিনোদন বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার

দেশে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৮৮ জন- স্বাস্থ্যমন্ত্রী

আমারহেলথ (১৫মার্চ, বুধবার): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আফম রুহুল হক বলেছেন, দেশে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৮৮ জন। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। 
সাধনা হালদারের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো জানান, প্রতি বছর নতুন করে আক্রান্ত এইচআইভি রোগীর তালিকা সংগ্রহ ও নির্ণয় করা হয়। দেশে এইচআইভি সংক্রমণের হার নিরূপণের জন্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে ১৯৯৮ সাল থেকে এ পর্যন্ত ৮টি সেরো সার্ভিল্যান্স সম্পন্ন হয়েছে। বর্তমানে আইইডিসিআর এবং আইসিডিআরবি সংস্থার মাধ্যমে নবম সার্ভিল্যান্সের কার্যক্রম মাঠ পর্যায়ে চলমান রয়েছে। সম্পন্ন হবে আগামী জুন মাসে। নাছিমুল আলম চৌধুরীর অপর প্রশ্নের জবাবে তিনি জানান, নিপাহ ভাইরাস বাদুড় থেকে ছড়ায়। সাধারণত খেজুরের রসের মাধ্যমে মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়। এছাড়া আক্রান্ত মানুষ থেকেও ঘনিষ্ঠ সংস্পর্শে আসা লোকদের মধ্যে ভাইরাসটি ছড়ায়। গত ১০ বছরে নিপাহ ভাইরাসে ৮টি প্রাদুর্ভাব ঘটেছে। এতে ১শ ৪৩ জন সংক্রমিত হয়। মারা যায় ১শ ৫ জন। চলতি বছরে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় ২৪ জন আক্রান্ত হয়ে ১৮ জন মারা দেশের ১১টি হাসপাতালে নিপাহ সার্ভিল্যান্স কার্যক্রমের মাধ্যমে বিচ্ছিন্ন ও প্রাদুর্ভাব শনাক্তকরণ, আইইডিসিআর-এর ভাইরোলজি বিভাগে নিপাহ ভাইরাস শানক্তকরণের জন্য পরীক্ষার ব্যবস্থা রয়েছে। এছাড়া এ রোগে আক্রান্তদের ব্যবস্থাপনা উন্নত করার লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ের চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদান করা হবে। 
হোসেন মকবুল শাহরিয়ারের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, অসাধু ব্যবসায়ীরা মাছে ফরমালিন না মিশিয়ে পানিতে মিশিয়ে বরফ তৈরি করছে। আর মাছ তাজা রাখার জন্য এই বরফ তারা মাছের গায়ে চাপাচ্ছে। বিষয়টি মন্ত্রণালয়ের গোচরীভূত হয়েছে। জনস্বাস্থ্যের বিষয় বিবেচনা করে দেশের প্রচলিত আইনে এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।