দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যালস আমার বিনোদন বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার

জুলাইতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এইডস সম্মেলন

জাফর সাদেক শিবলী: ‘অধিকার এখানে, এখনই’। এই শ্লোগানকে ধারন করে অস্ট্রিয়ার ভিয়েনায় আসছে জুলাইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক এইডস কনফারেন্স। ১৮-২৩ তারিখ পর্যন্ত ৬ দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই কনফারেন্সে সারাবিশ্বের প্রায় ২৫ হাজার বিজ্ঞানী, সরকারী প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, উন্নয়ন প্রতিষ্ঠানের স্বেচ্চাসেবী কর্মী ও এইচআইভি এইডস আক্রান্তরা অংশ নেবে।
‘মানবাধিকারের পূর্ণ প্রতিফলনের মাধ্যমে এইডস রোধ করা সম্ভব’ এই বাস্তবতার প্রতি আলোকপাত করা হবে এবারের সম্মেলনে।
সারাবিশ্বের এইডস পরিস্থিতির সর্বশেষ অবস্থা কী ও আমরা কতটুকু ঝুঁকি নিয়ে বাস করছি সে সম্পর্কে গবেষণামূলক পরিসংখ্যান প্রকাশিত হবে।
বিশেষত আফ্রিকা মহাদেশের এইডস পরিস্থিতির ভয়াবহতা নিরুপনে বিশেষ কর্মসূচী হাতে নেয়া হয়েছে এবার। পাশাপাশি এইডস নিয়ন্ত্রনে সারাবিশ্বে কি ধরনের কর্মসূচী চালু আছে ও তা কতটুকু কার্যকর সে সম্পর্কে নির্দেশিকা দেয়া হবে। সকল কর্মসূচীর কার্যকারিতা মূল্যায়নের পর এইডসের প্রতিরোধে নতুন কার্যক্রম ঘোষণা করা হবে।  
একইসাথে যারা বা যেসব সংস্থা এইডস রোধে বিশেষ সফলতা পেযেছে তাদের অর্জনের জন্য বিশেষ পদক দেয়া হবে।
এছাড়াও অনুষ্ঠানে সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণার ফলাফল মূল্যায়ন করার কথা রয়েছে।
সম্মেলনে সারাবিশ্বের যে কেউ অংশ নিতে পারবে। অবশ্য এ জন্য সম্মেলনের নিয়ম অনুযায়ী www.blog.aids2010.org-এ লগইন করে নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে।
উল্লেখ্য যে, প্রতি দু’বছর অন্তর আন্তর্জাতিক এইডস সম্মেলন অনুষ্ঠিত হয়।