এ্যাকশনএইড ১৯৮৩ সালে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দ্বীপ ভোলা থেকে কার্যক্রম শুরু করে। বিশ্বব্যাপী ৪২টি দেশে সংস্থাটি তাদের কার্যক্রম চালিয়ে আসছে। মূলত ক্ষুধা দারিদ্র্যের পাশাপাশি এইচ.আই.ভি/এইডস গবেষণা, মানসিক স্বাস্থ্য, নারী, শিশু ও মেয়েদের অধিকার এবং তাদের সমতা ফিরিয়ে দিতে কাজ করছে। এছাড়া পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য প্রাথমিক শিক্ষা সেবা দিচ্ছে এ্যাকশনএইড। উন্নয়নশীল দেশগুলোর জন্য ২০১৫সালের মধ্যে মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল নির্ধারন করেছে সংস্থাটি। ১৯৭২সালে এ্যাকশনএইড প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে জাতি, গোষ্ঠী, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল শ্রেণীর সমানভাবে কাজ করছে এ্যাকশন এইড।
এ্যাকশনএইড বাংলাদেশ
প্রতিষ্ঠাকাল: ১৯৭২
বাংলাদেশে কার্যক্রম: ১৯৮৩
বাংলাদেশ পরিচালক: ফারাহ কবির
হেড অফিস: জোহেনসবার্গ, দক্ষিণ আফ্রিকা
বিশেষ কর্মসূচী: এইচআইভি/এইডস গবেষণা
অন্যান্য কর্মসূচী: দারিদ্র্য নিরসন, নারী-শিশু অধিকার
অবস্থান: এ্যাকশনএইড বাংলাদেশ, বাড়িনং #৮, সড়ক নং #১৩৬, গুলশান ১, ঢাকা-১২১২
ফোন: +৮৮০-২-৮৮৩৭৭৯৬, +৮৮০-২-৯৮৯৩৩১, +৮৮০-২-৯৮৯৪২১৬
ফ্যাক্স: +৮৮০-২-৮৮১৫০৫৭
ওয়েব: www.actionaid.org/bangladesh |
|