আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

বিশ্ব রক্তদাতা দিবস ২০১০

আজ ১৪ জুন পালিত হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয়  'নিরাপদ রক্ত সরবরাহ নিশ্চিত করুন। দিবসটি উপলক্ষে রাজধানীতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, চিকিৎসা সেবা প্রদান, আলোচনা সভা, শোভাযাত্রা মাধ্যমে শেষ করেছে।

এদিকে স্বেচ্ছায় রক্তদাতা ও জরুরি প্রয়োজনে রক্ত পাওয়ার সুবিধার্থে একটি ওয়েব পোর্টাল চালু করেছে  স্বেচ্ছাসেবী সংগঠন ইডক্টর হেলথ সোসাইটি।  ইন্টারনেট এবং মোবাইল ওয়েব ব্যবহার করে এ পোর্টালের মাধমে যে কেউ সহজেই স্বেচ্ছায় রক্তদাতা হতে পারবেন।

প্রতি বছর ১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালিত হয়, যা রক্তদানে জনসচেতনতা বাড়াতে ভুমিকা রাখে। মুলত ১৪ই জুন তারিখটি বেছে নেয়া হয়েছে নোবেল বিজয়ী বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার জন্মদিন হিসেবে, যিনি রক্তের ABO গ্রুপ সিস্টেম আবিষ্কার করেছিলেন।