স্বাস্থ্যের সব খবর সবসময়
চিকিৎসক ভাষা সৈনিক সম্বর্ধনা |
চিকিৎসা শিক্ষার মাধ্যম বাংলা হওয়া দরকার: আইন মন্ত্রীনাজিবুল্লাহ: |
শফিক আহমেদ বলেন, ৫২-র চেতনার পথ ধরে বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পর আমরা স্বাধীনতা লাভ করেছি। ৫২-র চেতনাই হলো মুক্তি যুদ্ধের মহান আদর্শ। যেটি হবে একটি কল্যাণমূখী রাষ্ট্র। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের আদর্শের প্রতিফলন হয়েছিল আমাদের সংবিধানের মাধ্যমে। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা ও পরবর্তী পঞ্চম সংশোধনীর মাধ্যমে তা পরিবর্তন করা হয়েছে। পঞ্চম সংশোধনী বাতিলের রায়ের মাধ্যমে ৭২’র সংবিধানে ফিরে যাওয়ার পথ তৈরি হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং সমাজকল্যান উপদেষ্টা অধ্যাপক ডা: সৈয়দ মোদাচ্ছের আলী, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশানের মহাসচিব অধ্যাপক ডা: মো: শারফুদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো: মোয়াজ্জেম হোসেন প্রমূখ। মোদাচ্ছের আলী তার বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্ম বিশেষ করে সকল মেডিক্যাল কলেজ, কলেজ শিক্ষার্থী সর্বপরি মেডিক্যাল প্রফেশনের সাথে জড়িত সবাই ভাষা আন্দোলনের উত্তরাধীকারী। সবাইকে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে হবে। উচ্চ শিক্ষা ও টেকনিক্যাল শিক্ষায় বাংলা ভাষা প্রচলন জরুরী বলেও মত প্রকাশ করেন তিনি। |
চিকিৎসা শিক্ষার মাধ্যম বাংলা হওয়া দরকার কিন্তু এখন ও তা করা হয়নি। বর্তমান সরকার সর্বস্তরে বাংলা ভাষাকে ব্যবহার করতে বদ্ধ পরিকর। ইতোমধ্যে আইন শিক্ষার মাধ্যম বাংলা করা হয়েছে। কিন্তু সকল ক্ষেত্রে এখনও বাংলা ভাষাকে প্রয়োগ করা যাচ্ছে না। অতি দ্রুত সময়ের মধ্যে উচ্চ আদালতে বাংলা ভাষা চালু করা হবে। গত ২৩ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে চিকিৎসক ভাষা সৈনিক সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কতৃক আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য ৬ জন চিকিৎসক ভাষা সৈনিককে সম্বর্ধিত করা হয়। এরা হলেন ডা: আহমদ রফিক, ডা: সাঈদ হায়দার, ডা: আব্দুল কাদির থান, ডা: কে এম হুমায়ুন হাই, ডা: আলী আজগর ও ডা: শরফুদ্দিন আহমদ।
Copyright © 2009 |Amarhealth|