ঢাকা, ১১জুলাই(আমারহেলথ): কলকাতায় ফের সোয়াইন ফ্লুর সংক্রমণ দেখা দিয়েছে। সরকারিভাবে এই সংক্রমণের কথা স্বীকার করে নেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র অসিত বিশ্বাস জানিয়েছেন, ‘এখন পর্যন্ত কলকাতায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত দু’জন শিশুকে শনাক্ত করা গেছে। পাঁচ ও সাড়ে ছয় বছরের এই শিশু দুটির বাড়ি সোনারপুর ও কসবা এলাকায়। শুক্রবার বিকালে তাদের দুজনকে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
নীতিগত কারণে এই দুটি শিশুর পরিচয় গোপন রাখা হয়েছে।
বেলেঘাটা আইডি হাসপাতালের সুপার অখিলবন্ধু বিশ্বাস জানিয়েছেন, দুটি শিশুর সংক্রমণ ও শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের রক্তের নমুনা পরীক্ষা করে সোয়াইন ফ্লুর ভাইরাস পাওয়া গেছে। অনলাইন নিউজ।
|