আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

ত্বক ক্যান্সার নির্মূলে নতুন টিকা আবিষ্কার

ত্বকের ক্যান্সার নিরাময়ে গবেষকরা নতুন টিকা আবিষ্কারের কথা জানিয়েছেন। ‘অনকোভেক্স’ নামের এ টিকা কেবল ত্বকের টিউমার কোষে আক্রমণ করে ক্যান্সার কোষ ধ্বংস করে। সুস্থ ও অক্ষত কোষের কোনো ক্ষতি হয় না। এ টিকা প্রয়োগে মেলানোমা নামের ত্বকের ক্যান্সার থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ সম্ভব বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। এমনকি ক্যান্সারটি জটিল স্তরে পৌঁছে গেলেও এর নিরাময় অসম্ভব নয়।

যুক্তরাষ্ট্রের শিকাগোর রাশ ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের বিজ্ঞানী হাওয়ার্ড কাফম্যান জানান, ‘আমাদের গবেষণায় মেলানোমার জটিল অবস্থার ওপর এ টিকার সাফল্যচিত্র দেখতে পেয়েছি। শরীরের যেসব দূরবর্তী আক্রান্ত অংশে আমরা এ টিকা প্রয়োগ করতে পারিনি, সেসব স্থানেও টিকাটি রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে চমৎকার সাফল্য এনেছে। এ ফলাফল আমাদের বিস্মিত করেছে।’

নতুন এ টিকা প্রস্তুত করেছে বায়োভেক্স কম্পানি। এখন আরো ৪০০ রোগীর ওপর পরীক্ষামূলক প্রয়োগের শেষ পর্যায়ের কাজ করছে। এর আগে ৫০ জন অন্তিম স্তরের মেলানোমা ক্যান্সার-আক্রান্ত রোগীর ওপর পরীক্ষামূলক প্রয়োগে অনেক রোগীকে অতিরিক্ত ছয় থেকে নয় মাস বাঁচিয়ে রাখা সম্ভব হয়। এর চিকিৎসা অন্য সব ক্যান্সার-আক্রান্ত রোগীর মতো জটিল নয়। এ টিকা প্রয়োগের পর পরই রোগী বাড়িতে কিংবা কাজে ফিরে যেতে পারবেন। প্রতি দুই সপ্তাহ অন্তর একটি করে ২৪টি ভ্যাকসিন কিংবা রোগটির লক্ষণ দূর না হওয়া পর্যন্ত এটি ব্যবহার করতে হবে। 
বিশ্ব স্বাস্থ্যসংস্থার প্রতিবেদন অনুযায়ী প্রতি বছর প্রায় ৫০ হাজার মানুষ মেলানোমা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়।         
সূত্র : টেলিগ্রাফ