আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

নানা আয়োজনে বিশ্ব কিডনী দিবস পালিত

স্টাফ রিপোর্টার: নানা আয়োজনে পালিত হলো বিশ্ব কিডনী দিবস। দিবসটি উপলক্ষ্যে সকাল ৮টায় বাংলাদেশ রেনাল এসোসিয়েশন, কিডনী ফাউন্ডেশন ও বাংলাদেশ ডায়াবেটিক এসেসিয়েশন যৌথ আয়োজনে রাজধানীর ডিল্পোমা ইন্জিনিয়ার্স ইনস্টিটিউট সামনে থেকে একটি র‌্যালি ও আইডিইবি অডিটরিয়ামে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ.ফ.ম. রুহুল হক। সকাল সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে কিডনী ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি অধ্যাপক হারুন-অর-রশিদের নেতৃত্বে অপর একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি ঢাকা মেডিক্যাল কলেজ হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।  

‘আপনার শিশুর কিডনীর যত্ন নিন পরিনত বয়সে কিডনী রোগ প্রতিরোধ করুন’ এই শ্লোগান নিয়ে পেড্রিয়েটিক-নেফ্রলোজী সোসাইটি অব বাংলাদেশ সকাল ৯ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করে। পরে দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডা: মিলন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক এম.আর. খান বলেন, শিশুরা যদি সুস্থ থাকে তা হলে জাতি সুস্থ থাকবে। তিনি ঢাকাতে আরও একটি শিশু হাসপাতাল প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশান (বিএমএ) মহাসচিব অধ্যাপক ডা: শারফুদ্দিন আহমদ, পেড্রিয়েটিক নেফ্রলোজী সোসাইটির সভাপতি অধ্যাপক ডা: মোয়াজ্জেম হোসেন, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন খান, প্রফেসর হানিফ প্রমূখ।