আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

চুড়ান্ত স্বাস্থ্যনীতি প্রকাশে আরও ৩ মাস লেগে যেতে পারে

নাজিবুল্লাহ: চুড়ান্ত স্বাস্থ্যনীতি প্রকাশে আরও ৩ মাস সময় লেগে যেতে পারে। স্বাস্থ্যমন্ত্রনালয় সুত্রে এ তথ্য জানা যায়। তবে স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম. রুহুল হক বলেন, ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রনালয়ে স্বাস্থ্যনীতি সম্পর্কে অসংখ্য মতামত জমা পড়েছে। গত ২৮ তারিখ ছিল আনুষ্ঠানিকভাবে মতামত প্রদানের শেষ তারিখ। মতামত গুলো যাচাই বাচাই শেষে মন্ত্রণালয়ের ডিভিশন মিটিংয়ে উপস্থাপন করা হবে। প্রাপ্ত মতামতের ভিত্তিতে এবং সংশ্লিষ্ট সবার সাথে আলোচনার পরই স্বাস্থ্যনীতি চুড়ান্ত করা হবে। বর্তমান সরকার সবার কাছে গ্রহন যোগ্য ও জন কল্যাণমুখী একটি স্বাস্থ্যনীতি তৈরি করবে বলেও জানান তিনি।

এদিকে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশান (বিএমএ) এর মহাসচিব অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমদ জানান বিএমএ-এর সাথে স্বাস্থ্যনীতি সংক্রান্ত মিটিং এর পূর্বে বিএমএর কাছে এসংক্রান্ত মতামত ই-মেইলের মাধ্যমে, ডাকযোগে বা সরাসরি প্রেরণ করলে বিএমএর পক্ষ থেকে এসব মতামত ঐ মিটিং-এ উপস্থাপন করা হবে। আগামী ২০ মার্চের মধ্যে এ মিটিং হতে পারে বলে আশা করেন তিনি।