আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

পানি দূষণ প্রতিরোধে চাই সমন্বিত উদ্যোগ
পিএসটিসির গোলটেবিল বৈঠক

সুমন সাহা: ২৮,জুন ২০১১: মানুষের অসচেতনতা এবং বিদ্যমান নিয়ম কানুন ও আইনের যথাযথ প্রয়োগ না হওয়ার কারণে ঢাকা শহরের নদীসমুহ ও বিভিন্ন জলাধারের পানি দূষণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি জনস্বাস্থ্য হুমকির মুখে।
২৭ জুন রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে“পয়ঃ বর্জø দ্বারা পানি দুষন প্রতিরোধে ষ্টেকহোল্ডারদের দায়িত্ব” শীর্ষক এক গোল টেবিল বৈঠকে বক্তারা এরকম মতামত দিয়েছেন। পিএসটিসির আয়োজনে এবং ওয়াটার এইডের সহযোগিতায় গোলটেবিল বৈঠকের মিডিযা পার্টনার হিসেবে ছিল হেলথ নিউজ পোর্টাল আমারহেলথ এবং  অনলাইন পত্রিকা ঢাকানিউজ২৪ডটকম। উপস্থিত ছিলেন পরিচালক, এনজিও বিষয়ক বুøরো সুবীর কিশোর চৌধুরী, ঢাকা সিটি কর্পোরেশস্থোপক উত্তম কুমার রায়, প্রকল্প পরিচালক ঢাকা ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন প্রজেক্ট(নর প্রধান নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ সিরাজুল ইসলাম, ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবওয়ার্ল্ড ব্যাংক) ইঞ্জিনিয়ার মোঃ আবুল কাশেম, ডিরেক্টর এ্যাডভোকেসী, ওয়াটার এইড বাংলাদেশ রেবা পাল । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মিলন বিকাশ পাল, নির্বাহী পরিচালক, পিএস টি সি। পেপার উপস্থাপন করেন ডাঃ ইকবাল কবীর, সহকারী অধ্যাপক, নিপসম ও সমন্বয়কারী স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন ইউনিট, স্বাস্থ্যও পরিবার কল্যামন্ত্রণালয়।
ফ্যাক্টরি গুলো তাদের বর্জø সরাসরি নদীতে ফেলছে । হাউজ বিল্ডিং ওয়ালারা নামেমাত্র সেফটি ট্যাংক বানিয়ে পয়ঃ বর্জø সরাসরি ওয়াসার লাইনে ঢেলে দিচ্ছে। পয়ঃ বর্জø ব্যবহারে বায়োগ্যাস বানানোর প্ল্যান্ট গুলো কাজ করছেনা । এমনকি ব্যাক্তি পর্যায়েও পানির ব্যবহারে সচেতনতা আসেনি। তাই বক্তারা প্রায় সবাই একমত হন -সবার সমন্বিত উদ্যোগের ফলে উত্তোরন সম্্‌ভব।  প্রয়োজনে পয়ঃ বর্জø দ্বারা পানি দুষন প্রতিরোধে ঢাকা ওয়াসা, রাজউকও ঢাকা সিটি কর্পোরেশনের যৌথ কমিটি গঠণ করা যেতে পারে।
অনুষ্ঠানের সভাপতি মিলন বিকাশ পাল বলেন পয়ঃবর্জø রিসাইকিং করা আমাদের অত্যন্তô প্রয়োজনীয় যার  মাধ্যমে ঘন বসতিপূর্ণ এ শহরের বাচার ব্যবস্থা করা যায়। যে সমস্যগুলো তৈরি হয়েছে তা এনজিওসহ সবাই মিলে জনসচেতনতা বৃদ্ধি ও এর সাথে সম্পৃক্ত সরকারের সকল বিভাগের সমন্বিত উদ্যোগ গ্রহনের  মাধ্যমে সমাধান করা সম্ভব।