স্বাস্থ্যের সব খবর সবসময়
কোরবানীর বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশসজীব দেব |
প্রতিবছর কোরবানীর ঈদে ঢাকাসহ সারাদেশে প্রচুর পশু জবাই হয়ে থাকে। এছাড়া প্রতিদিন ঢাকায় প্রায় এক হাজার গরু, ৫০০ মহিষ এবং পাঁচ হাজার খাসি ও ভেড়া মিলিয়ে প্রায় ছয় সাত হাজার পশু রাজধানীর সড়ক এবং তার আশপাশে জবাই করা হয়। কোরবানীর রক্ত ও বর্জ্য যেখানে সেখানে ফেলার কারণে নগরের পরিবেশ দূষিত হচ্ছে। নদী ও পরিবেশ দূষণের অন্যতম বড় কারণ এই পশুর রক্ত ও বর্জ্য। সরেজমিনে দেখা গেছে, ঈদের দিনও পচা দুর্গন্ধের কারণে মহানগরের বিভিন্ন সড়কে পথচারী ও যাত্রীদের মুখে রুমাল চেপে চলাচল করতে দেখা গেছে। বিশেষত, পুরান ঢাকার বেশ কয়েকটি সড়কের ড্রেন কোরবানির পশুর নাড়িভুঁড়ি ও ময়লা-আবর্জনায় আটকে গেছে। পুরান ঢাকার রসুলবাগ, চৌধুরীবাজার, শেখ সাহেববাজার, নবাবগঞ্জ রোড, আরমেনিয়ান স্ট্রিট, বাঘডাসা লেন, নাজিরাবাজার ও তৎসংলগ্ন এলাকার ড্রেনের মধ্যে কোরবানির পশুর ময়লা-আবর্জনা আটকে গেছে। ড্রেনে ফেলা নাড়িভুঁড়ি পঁচে এখন ভয়ানক দুর্গন্ধ ছড়াচ্ছে। |


Copyright © 2009 |Amarhealth|