আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

জনবলের অভাবে পঙ্গু হাসপাতাল নিজেই পঙ্গু: দুভোর্গে রোগীরা

ফয়সাল আকবর ও ইমান উদ্দিন ইমন: পর্যাপ্ত জনবলের অভাবে দেশের একমাত্র পঙ্গু হাসপাতাল আজ নিজেই পঙ্গু। অতিরিক্ত রোগীর চাপ, আর সে অনুপাতে চিকিৎসক, নার্স না খাকায় হাসপাতালটির এই করুন চিত্র। সরেজমিনে দেখা যায়, জীবন-মৃত্যুর সঙ্কটে থাকা আগত রোগীদের দীর্ঘ অপেক্ষা, ব্যথায় কাতরানো রেগীদের আর্তচিৎকার, অপরিচ্ছন্ন পরিবেশ, হাসপাতালের সামনে ফুটপাথে ভাসমান দোকানিদের জমজমাট ব্যবসা ও অস্বাস্থ্যকর পরিবেশে রোগী ও তার আত্নীয়- স্বজনের অবস্থান পঙ্গু হাসপাতালের পঙ্গুত্বের চিত্রকে প্রকট করে তুলেছে।

নঁওগা হতে আসা মহিলা ওয়ার্ডের রোগী আম্বিয়া বলেন, তার পা ভেঙ্গে গেছে। ১৮ দিন ধরে সে হাসপতালে আছে। ৮-১০ হাজার টাকা দিয়ে অপারেশন করালে সে দ্রুত সুস্থ হয়ে যেত। কিন্তু টাকার অভাবে চিকিৎসা করছেন না ডাক্তাররা।

প্রশাসনিক সুত্রে জানা গেছে, এ হাসপাতালে ১০ টি কেবিন সহ মোট ৫০০ বেড রয়েছে। এছাড়া প্রায় ২২০ জন ডাক্তারসহ  প্রায় ৭০০ জনবল এ হাসপতালে কাজ করে। এখানে প্রতিদিন গড়ে ১২০-১৪০ জন রোগী চিকিৎসা নিতে আসে। ২৪ ঘন্টা ইর্মাজেন্সি সার্ভিসসহ আউটডোর সার্ভিসে সকাল ৮ টা থেকে বিকাল ২.৩০ পর্যন্ত সেবা প্রদান করে থাকে। রয়েছে ৩টি অপারেশন থিয়েটার। এগুলোর মধ্যে একটি অপারেশন থিয়েটার ২৪ ঘন্টা সার্ভিস দেয়। কিন্তু এই জনবল পর্যাপ্ত বলে মনে করছেননা না দেশের বিশিষ্ট চিকিৎসকরা।

কয়েকজন রোগী অভিযোগ করে বলেন, নার্সদের একটি চক্র রোগীকে দিয়ে অপ্রয়োজনীয় দামি ওষুধ কেনায় আর তা কর্মচারীদের একটি চক্রের মাধ্যমে ওষুধের দোকানে বিক্রি করে। ওষুধ নিয়েও রোগীদের কাছে দালালীর অভিযোগ পাওয়া গেছে। তারা জানান নার্স ও ডাক্তারদের কেউ কেউ বিনামূল্যে প্রদেয় ওষুধ রোগীদের নিকট বিক্রি করে থাকে। অথচ হাসপাতালের এরূপ সুযোগ সুবিধা সত্ত্বেও প্রকৃত চিকিৎসা পাচ্ছে না বলে অভিযোগ রোগীদের।

একইভাবে ই/এফ ওয়ার্ডে চিকিত্সাধীন আবদুল হালীম অভিযোগ করে বলেন, টাকা ছাড়া এ হাসপাতালে সেবা মেলে না। দুর্গন্ধের কারণে খাবারও মুখে নেওয়া যায় না। বাসা থেকে তিন বেলা খাবার আনতে হয়।

হাসপতালের সার্বিক অবস্থা সম্পর্কে উপ-পরিচালক ডা. এস এম আবুল ফয়েজের কছে জানতে চাইলে তিনি বলেন, তিনি সম্প্রতি এই হাসপাতালে যোগ দিয়েছেন এবং হাসপাতালের সার্বিক অবস্থা সম্পর্কে এখনো তেমন কিছু জানেন না।  

পঙ্গু হাসপাতালের সেবা সম্পর্কে রোগীদের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে পরিচালক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী বলেন, পুর্বের তুলনায় হাসপাতালের সেবা মান এখন অনেক ভাল। তারপরও যেহেতু  রোগীদের কাছ থেকে এ ধরনের অভিযোগ উঠেছে, অভিযোগগুলো সত্য কিনা সেগুলো যাচাই করা হবে। এবং কোন কোন জায়গায় এ ধরনের অনিয়ম চলছে এগুলো খতিয়ে দেথে প্রকৃত অপরাধী চিহ্নিত করে যত দ্রুত সম্ভব দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যাবস্থা করা হবে বলে তিনি জানান।