স্বাস্থ্যের সব খবর সবসময়
মেডিসিন সোসাইটির ৩দিন ব্যাপি আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন
ডাক্তারদের তদবির দেশের স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণে বড় বাধা: স্বাস্থ্যমন্ত্রীস্টাফ রিপোর্টার |
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডাক্তাররা সুযোগ সুবিধার কারণে ঢাকায় অবস্থান করতে চায়। অথচ ঢাকায় ডাক্তারের সংখ্যা অনেক বেশি। তাই ঢাকার বাইরে দেশের যেকোন জায়গায় পোষ্টিং হলে সেখানে জনগণের সেবার মানসিকতায় দায়িত্ব পালনে চিকিৎসকদের প্রতি আহ্বানও জানান তিনি। তিনি আরও বলেন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী যারা চিৎকিসা সেবা বঞ্চিত তাদের দোড়গোরায় চিকিৎসা সেবা পৌঁছে দেয়াকে সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণে চিকিৎসকদের সবচেয়ে বেশি সহায্য কামনা করেন তিনি। মেডিসিন বিশেষঞ্জদের সম্পর্কে তিনি বলেন, মেডিসিন বিশেষঞ্জগন সব রোগের চিৎকিসা দিতে পারে। তাই সারাদেশে আরও বেশি পরিমান মেডিসিন বিশেষ ডাক্তার নিয়োগ দেয়া হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা: ক্যাপ্টেন (অব:) মজিবুর রহমান ফকির, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব শেখ আলতাফ আলী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক শাহ মনির হোসেন, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশান (বিএমএ)এর সভাপতি অধ্যাপক ডা: মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা: শারফুদ্দিন আহমেদ প্রমূখ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের সার্বিক চিকিৎসা ব্যবস্থায় ও মেডিক্যাল শিক্ষায় মেডিসিন বিশেষঞ্জগণ গুরুদায়িত্ব পালন করে চলছে। বিঞ্জানের ক্রমবিকাশের সাথে সাথে চিৎকিসা বিঞ্জানে যে উন্নতি হয়েছে তার সাথে সঙ্গতি রাখতে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। |
দেশে স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণ করার উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু ডাক্তারদের তদবিরের কাছে মন্ত্রীরাও অসহায় হয়ে পড়ছে। স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আফম রুহুল হক গত ১লা মার্চ রাজধানীর হোটেল শেরাটনে ৩ দিন ব্যাপি বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন এর দশম আন্তর্জাতিক সম্মেলন ও বৈঞ্জানিক অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
Copyright © 2009 |Amarhealth|