স্বাস্থ্যের সব খবর সবসময়
বিশ্ব ম্যালেরিয়া দিবস-২০১০ |
জাতিসংঘের মহাসচিব কফি আনান এ দিবস উপলক্ষ্যে বলেন, এ বছর বিশ্ব ম্যালেরিয়া দিবসটি অত্যন্ত গুরুত্বের সাথে সারা বিশ্বে পালিত হচ্ছে এবং এ বছর ম্যালেরিয়া দিবসকে মার্ক করা হয়েছে সময়ের কঠিন মুহুর্ত হিসেবে। বিশ্ব ম্যালেরিয়া দিবসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী হিলারী ক্লিন্টন বলেন, ম্যালেরিয়া নিয়ন্ত্রনে ২০০৭ সালের প্রথম ম্যালেরিয়া দিবসে ম্যালেরিয়ার যে প্রাদুর্ভাব ছিল বর্তমানে তার চাইতে অনেক কমে এসেছে। ম্যালেরিয়া সারা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক লোকের কাছে অন্যতম সেরা হুমকি হয়ে দায়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ম্যালেরিয়ার উপস্থিতি অন্যান্য এশিয়ার দেশ গুলোর মধ্যে বাংলাদেশে অনেক বেশী। বাংলাদেশে জনস্বাস্থের প্রধান সমস্যা হয়ে দাড়িয়েছে ম্যালেরিয়া। বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় ৩৩.৬% লোক ম্যালেরিয়া আক্রান্ত হওয়ার ঝঁকির মধ্যে রয়েছে। ২০০৫ সালে বাংলাদেশে ৪০% ম্যালেরিয়া রোগী ম্যালেরিয়ার রোগ নির্নয় করে চিকিসা নিত। সেটি ২০১০ সালে এসে দাড়িয়েছে ৮০% এ
|
আজ ২৫ শে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস। সারাবিশ্বে অত্যন্ত গুরুত্বের সাথে এই দিবসটি পালিত হচ্ছে। ২০০৭ সালে থেকে বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসাবে দিনটি পালিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ ম্যালেরিয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে যারা কম আয়ের দেশে বাস করে তাদের ক্ষেত্রে এ হার সবচেয়ে বেশী। প্রতিবছর প্রায় ৫০০ মিলিয়ন লোক এ রোগে আক্রান্ত হচ্ছে এবং এর মধ্যে প্রতিবছর এ রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে ১ ০ লক্ষ । ম্যালেরিয়া আক্রান্ত হওয়ার সবচেয়ে বেশী ঝুঁকির মধ্যে রয়েছে আফ্রিকান সাহারা অঞ্চলের দেশগুলো। এছাড়া এই রোগের প্রাদুর্ভাব এশিয়া, ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য এমনকি ইউরোপের বিভিন্ন দেশেও রয়েছে।
Copyright © 2009 |Amarhealth|