স্বাস্থ্যের সব খবর সবসময়
নিরাপদ পানি ও স্যানিটেশন সমস্যা সমাধানের পথ খুঁজবে জলকথা |
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াটার এইড বাংলাদেশর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জনাব ডা. মোঃ খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী তাকসীম এ. খান। প্রধান অতিথি আসাদুজ্জামান নূর তার বক্তব্যে বলেন, পানি ও স্যানিটেশনের অধিকার এবং স্বাস্থ্যবিধির উপর জোর দিয়ে বলেন সাধারণ মানুষের মৌলিক দিকগুলির বিষয়ে আমরা সবসময় সচেতন। সাধারণ মানুষের জীবনের সমস্যা তুলে ধরার মাধ্যমে দেশটিভি সকল মানুষের উন্নয়নের অংশীদারিত্বের উপর গুরুত্বারোপ করে। সেই লক্ষে দেশটিভি ও ওয়াটার এইড বাংলাদেশ যৌথভাবে উন্নয়ন বিষয়ক অনুষ্ঠানে কমিউনিটির কন্ঠস্বর তুলে ধরতে বাংলাদেশের প্রত্যন্ত এলাকার ২৬ জন সাধারন মানুষকে উন্নয়ন সাংবাদিক হিসেবে প্রশিক্ষণ দিয়েছে। তাদের তৈরি প্রতিবেদনের প্রেক্ষিতে নীতিনির্ধারক ও উন্নয়ন সহযোগিদের অংশগ্রহনে আলোচনার মাধ্যমে দূর্গম ও প্রান্তিক জনগোষ্ঠির নিরাপদ পানি ও স্যানিটেশনের সমস্যা সমাধানের পথ খুঁজবে জলকথা। বিশেষ অতিথি প্রকৌশলী তাকসীম এ. খান তার বক্তব্যে বলেন, পানি সমস্যা নিয়ে শুধু জনসচেতনতাই যথেষ্ট নয়। এর জন্যে প্রয়োজন কার্যকর পদক্ষেপ। জলকথা সেই কার্যকর পদক্ষেপ গ্রহনে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সহায়তা করবে। জলকথার মাধ্যমে ওয়াটার এইড এবং দেশটিভির যৌথ উদ্যেগের জন্য ওয়াসার পক্ষ থেকে তিনি সাধুবাদ জানান। |
স্টাফ রিপোর্টার: গত ২ মার্চ সকাল ১১টায় হোটেল শেরাটনের বকুল মিলনায়তনে দেশটিভি এবং ওয়াটার এইডের যৌথ উদ্যেগে নির্মিত জলকথা অনুষ্ঠানের শুভযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জানানা হয় জলকথা নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ক উন্নয়ন সাময়িকী।
Copyright © 2009 |Amarhealth|