আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

মেয়েলি জীবন ফিরে পেয়েছেন শতাধিক হিজড়া

আমারহেলথ (৩০ মার্চ, বুধবার): বাংলাদেশে সর্বপ্রথম ঢাকার ধামরাইয়ের রোম আমেরিকান হাসপাতালে অপারেশনের মাধ্যমে বিশেষ অঙ্গের পরিবর্তন করে স্বাভাবিক মেয়েলি জীবন ফিরে পেয়েছেন শতাধিক হিজড়া। তারা এখন বিয়ে করারও প্রস্তুতি নিচ্ছেন। 
রোম আমেরিকান হাসপাতালের স্বত্বাধিকারী ও গণবিশ্ববিদ্যালয়ের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ গোলাম রহমান শাহজাহান বলেন, দেশে প্রায় ৫০ হাজার হিজড়া রয়েছে। এদের অনেকেই সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে না পেরে ভারতে গিয়ে অপারেশনের মাধ্যমে স্বাভাবিক মেয়েলি জীবন ফিরে পান। বাংলাদেশের শতাধিক হিজড়া ঢাকার ধামরাইয়ের রোম আমেরিকান হাসপাতালে অপারেশনের মাধ্যমে বিশেষ অঙ্গের পরিবর্তন করে স্বাভাবিক মেয়েলি জীবন ফিরে পেয়েছেন।
ধামরাইয়ে অপারেশনের মাধ্যমে মেয়েলি স্বভাব ফিরে পাওয়া পায়েল বলেন, ভারতে অপারেশন করলে প্রায় ৭০ হাজার টাকা খরচ হতো। ধামরাইয়ের রোম আমেরিকান হাসপাতালে মাত্র ১০ হাজার টাকায় অপারেশন করা হয়েছে। আমরা এখন বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি।