আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস : এ রোগে বছরে বিশ্বে ৭০ লাখ মানুষের মৃত্যু হয়

এইচ এম দিদার

১৭ মে, আমারহেলথ : প্রতিবছর ১৭ মে বিশ্বব্যাপী পালিত হয় উচ্চ রক্তচাপ দিবস। উচ্চ রক্তচাপ বিশ্বে মহামারী আকারে বিস্তার লাভ করছে। সারা বিশ্বে ১৫০ কোটি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে এবং প্রতি বছর এই রোগে ৭০ লাখ মানুষ মারা যায়। হৃদরোগ, স্ট্রোক এবং কিডনী রোগের জন্য উচ্চ রক্তচাপ অন্যতম একটি প্রধান ঝুঁকি। উচ্চ রক্তচাপের কারণে শতকরা ৬৪ ভাগ স্ট্রোক এবং ৪৯ ভাগ করোনারী হৃদরোগ হয়ে থাকে।

এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে  "পরিমিত ওজন, নিয়ন্ত্রিত রক্তচাপ"। উচ্চ রক্তচাপের এই ভয়াবহতা বিবেচনা করে জনসাধারণের মাঝে এর ক্ষতিকারক দিক এবং ঝুঁকির ব্যাপারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বে অন্যান্য দেশের সাথে বাংলাদেশেও পালন করা হয়েছে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। ওয়াল্ড হাইপারটেনশন লীগের সদস্য হিসাবে হাইপারটেনশন কমিটি অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ গত ১৭ মে নানা কর্মসূচি পালনের মাধ্যমে আড়ম্বরপূর্ণভাবে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উদযাপন করে। এ উপলক্ষে ঐদিন বিকাল ৫টায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, মিরপুর এর অডিটোরিয়ামে (১১ তলা) উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা বলেন ৪০-৪৯ বছর বয়সের রোগীরাই অধিক হারে উচ্চ রক্তচাপ নিয়ে হাসপাতালে আসেন। ১৯ বছরের নীচে অর্থাৎ শিশু-কিশোরদের মাঝেও ইদানীং উলেৱখযোগ্য হারে উচ্চ রক্তচাপ পরিলৰিত হচ্ছে। শিশু-কিশোরদের উচ্চ রক্তচাপে আক্রান্তের প্রধান কারণ হলো পরিবর্তিত জীবনাচরণ অর্থাৎ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং স্থূলতা।সুস্থ ও সুন্দর জাতি গঠণের প্রত্যয়ে বক্তার এ রোগের প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের প্রতি জোর দেন।