আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

এবার রোগ চিহ্নিত করবে পেপার চিপ

মার্কিন যুক্তরাষ্ট্রের একজন গবেষক সম্প্রতি এমন কাগজের বিশেষ একটি চিপ তৈরি করেছেন যার দ্বারা স্বল্প খরচে এইচআইভি, ম্যালেরিয়া, যক্ষ্মা, হেপাটাইটিস এবং গ্যাস্ট্রোএনট্রিটিসের মতো জীবনসংহারী বিভিন্ন রোগ শনাক্ত করা যাবে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক জর্জ হোয়াইটশিল্ড জানিয়েছেন, একটি পুরো মেডিকেল ল্যাবরেটরিকেই তিনি কাগজের একটি চিপের মধ্যে আনতে যাচ্ছেন। এর আকার হবে আঙ্গুলের ডগার সমান আর দাম এক পেনির বেশি হবে না। এই একটি চিপই এইচআইভি, ম্যালেরিয়া এবং টিবি রোগ নির্ণয় করতে পারবে।
কাগজের এই ‘রোগ বিশেষজ্ঞ’ চিপটি পাওয়া যাবে চলতি বছরের মধ্যেই। জর্জ হোয়াইটশিল্ড জানিয়েছে, রোগী এই চিপটির একদিকে একফোঁটা রক্ত পরীক্ষার জন্য দিলেই অপর পাশের রঙটি বদলে যাবে। আর তা পরীক্ষা করেই জানা যাবে রোগ সম্পর্কে।
এই চিপের সুবিধা সম্পর্কে গবেষক জর্জ আরও জানিয়েছেন, একসঙ্গে অনেক রোগের শনাক্তকারী হিসেবে এই চিপটি বেশ কাজে লাগবে। আর এটি একেবারেই ছোট এবং দামেও বেশ সস্তা।
এই চিপটি মোবাইল ফোনের সঙ্গে জুড়ে দিয়েও ব্যবহার করা যাবে। রোগী মোবাইল ফোনের মাধ্যমে ছবি তুলে ডাক্তারের কাছে পাঠালে তা দেখেও রোগ সম্পর্কে বলে দিতে পারবেন চিকিত্সকরা।

রয়টার্স অবলম্বনে