এবারের একুশে বই মেলায় বাদ যায় নি স্বাস্থ্য বিষয়ক বই। গত চার বছরের তুলনায় এই বছরে এই পর্যন্ত স্বাস্থ্য বিষয়ক বইয়ের সংখ্যা বেশি ছিল। বইমেলায় এবারে স্বাস্থ্য বিষয়ক বই প্রকাশিত হয় ৩৩টি। উল্লেখ্য, ২০০৯ সালে এই সংখ্যা ছিল ২৯টি, ২০০৮ সালে ২৭টি, ২০০৭ সালে ৭টি এবং ২০০৬ সালে ছিল ২৬টি। এই বছরে প্রথম ৪ ফেব্রুয়ারি স্বাস্থ্য বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ইতোমধ্যে স্বাস্থ্য বিষয়ক প্রকাশিত বই গুলো হল:
১. বিজয় প্রকাশ থেকে অধ্যাপক ডা. তাহমিনা বেগমের “শিশুর যত্ন ও রোগ প্রতিরোধে আপনার করণীয়”
২. ঐতিহ্য থেকে ডা. মিজানুর রহমান কল্লোল এর “২২২ হেলথ টিপস
৩. মুক্তধারা থেকে অধ্যাপক ডা. শুভাগত চৌধুরীর “চিকিৎসা বিজ্ঞানে আবিষ্কারের কাহিনী”
৪. অন্বেষা প্রকাশনা থেকে ডা. নাজমুল ইসলামের “বয়:সন্ধি পাঠ (কিশোর-কিশোরীর স্বাস্থ্য সমস্যা ও প্রতিকার)”
৫. ঐতিহ্য থেকে ডা. ওয়ানাইজার “ত্বক ও চুলের যত্ন”
৬. অনুপম প্রকাশনী থেকে ডা. আশীষ কুমার চৌধুরীর গল্পে গল্পে রোগ আরোগ্য”
৭. পার্ল পাবলিকেশন্স থেকে ডা. মিজানুর রহমানের “ডাক্তারের চেম্বার থেকে”
৮. অনুপম প্রকাশনী থেকে অধ্যাপক ডা. শুভাগত চৌধুরীর “প্রেসক্রিপশন যার লাইফ”
৯. অনুপম প্রকাশনী থেকে ডা. আরতি রায়/ডা. ওয়ালিউল ইসলামর “মানসিক সুস্থতায় শরীরিক সুস্থতা”
১০. আফসার ব্রাদার্স থেকে ডা. ফাহিম আহমেদ রূপমের “দাও স্বাস্থ্য, দাও পরমায়ও”
১১. আফসার ব্রাদার্স থেকে ডা. দিদারুল আহসানের “ত্বক পরিচর্যা ও যৌন বিজ্ঞান”
১২. মুক্তধারা থেকে ডা. বরেন চক্রবর্তীর “মানসিক অবদান ও মুক্তির উপায়”
১৩. মুক্তদেশ থেকে মুস্তফা জামান আব্বাসীর “রুমির অলৌকিক বাগান”
১৪. ইছামতি প্রকাশনী থেকে ডা. এ. এস. রেজার “মানবব্যাধি ও চিকিৎসা”
১৫. প্রান্ত প্রকাশন থেকে ডা. গাজী অহিদুল ইসলামের “গর্ভবতী মা ও শিশুর যত্ন”
১৬. পিপিএমসি থেকে রোজা ইমামের “সূর্য সোনার খেলা”
১৭. আগামী প্রকাশনী থেকে অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরীর “মাদকাসক্তি ও এইডস সমস্যা ও সমাধান”
১৮. মুক্ত থেকে সেলিনা খান শেলীর “চল্লিশে শুরু নতুন জীবন”
১৯. রূপ প্রকাশনী থেকে অধ্যাপক ডা. শুভাগত চৌধুরীর “সুস্থ হার্টের জন্য”
২০. বাংলাদেশ কোঅপারেটিভ বুক সোসাইটি লি: থেকে আবদুল মবিনের “এইডস এর টিকা(স্ব-শাসন)”
২১. হাক্কানী পাবলিশার্স থেকে অধ্যাপক এম এ ফয়েজের “স্বাস্থ্যকথা”
২২. শিখা প্রকাশনী থেকে ডা. মিজানুর রহমান কল্লোলের “হৃদরোগের কারণ ও প্রতিকার”
২৩. ইতি প্রকাশন থেকে ডা. মিজানুর রহমান কল্লোলের “আপনার সমস্যা”
২৪. অনুপম প্রকাশনী থেকে অধ্যাপক শুভাগত চৌধুরীর “ভালো থাকুন সজীব হয়ে বাঁচুন”
২৫. অন্যপ্রকাশ থেকে ডা. সজল আশফাকের “সুখের দিনে অসুখ বিনে”
২৬. পাঠসূত্র থেকে ডা. ইকবাল কবীরের “নারী তোমার স্বাস্থ্য কৌশল”
২৭. প্রান্ত প্রকাশন থেকে ডা. গাজী অহিদুল ইসলামের “মানসিক রোগ”
২৮. অনিন্দ্য প্রকাশ থেকে ডা. মুহাম্মদ কবিরউল্লার “মা ও শিশুর পুষ্টি”
২৯. নিউ শিখা প্রকাশনী থেকে ডা. আব্দুল রহমান রেন্টুর “এইডস কি? বাঁচতে হলে জানতে হবে”
৩০. অ্যাডর্ন পাবলিকেশন থেকে ডা. মোঃ তাজুল ইসলামের “মাদকাসক্তি”
৩১. অনিন্দ্য প্রকাশ থেকে ডা. মিজানুর রহমান কল্লোলের “রক্তের অসুখ বিসুখ”
৩২. বাংলা একাডেমী থেকে অধ্যাপক ডা. তোফায়েল আহম্মেদ ও ডা. মুজাহিদুল ইসলামের “মানবদেহের সাধারণ রোগ ও প্রতিকার; বাংলাদেশ প্রেক্ষিত
|