স্বাস্থ্যের সব খবর সবসময়
প্রাথমিক চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা আছে একুশে বইমেলায়
জাফর সাদেক শিবলী |
মাসব্যাপী ২১শে বইমেলা শুরু হল। বইমেলায় বহু মানুষের সমাগম হয়, যার কারনে প্রচুর পরিমানে ধুলাবালি উড়ে সারাক্ষণ। সাধারণত যাদের শ্বাসকষ্ট আছে তারা হাঁচি বা কাশির সম্মুখীন হন। অনেক সময় দীর্ঘ লাইনে প্রচন্ড গরমে কেউ কেউ সংজ্ঞাহীন হয়ে পড়ে। এ অবস্থায় জরুরী ভিত্তিতে সেবা দিতে প্রতিবছরের মত এবারও মেলায় ফার্স্ট এইড ব্যবস্থা রাখা হয়েছে। মাসব্যাপী এই ফার্স্ট এইডের সেবা দিবে রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশ ও বাংলাদেশ লাং ফাউন্ডেশন। লাং ফাউন্ডেশনের সেবা টিমে ১৪ জন প্রফেসরের আওতায় প্রায় ৩০ জনের মত সহযোগী কাজ করবে। প্রফেসর ডা. রাশিদুল আমিনের পরিচালনায় অন্যান্য দায়িত্বপ্রাপ্ত প্রফেসররা হলেন, ডা. রুহুল আমিন, ডা. আসিফ মোস্তফা, ডা. মহিউদ্দিন আহমেদ, ডা. লতিফুল কবির, ডা. কাজী সাইফুদ্দিন, ডা. মন্সুর হাবিব প্রমুখ। |

Copyright © 2009 |Amarhealth|