আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

বাংলাদেশের সব মেডিকেল কলেজ বিএসএমএমইউর অধিভুক্ত হবে

সজীব দেব

চালু হচ্ছে রেসিডেন্ট স্নাতকোত্তর কোর্স

মেডিকেল শিক্ষা ব্যাবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা ও নীতিমালা ঠিক রাখতে দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধিভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কলেজগুলোকে অধিভুক্ত করার নানা দিক খতিয়ে দেখছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণগোপাল দত্ত বলেন, কলেজগুলোকে অধিভুক্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো সমস্যা নেই। তবে অধিভুক্ত করার পর যাবতীয় কাজ সম্পাদনের মতো অবকাঠামো নেই। সূত্রে জানা যায়, গত ৩ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ২৭তম বৈঠকে সব মেডিকেল কলেজকে অধিভুক্ত করার যৌক্তিকতা যাচাই করে প্রয়োজনীয় সুপারিশ দাঁড় করাতে একটি কমিটি গঠন করা হয়।বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বাধীন ১১ সদস্যের কমিটিতে চারটি ফ্যাকাল্টির ডিনসহ সিনিয়র শিক্ষকরা রয়েছেন।কমিটি মেডিকেল কলেজগুলোকে অধিভুক্ত করার লক্ষ্যে বিএসএমএমইউ আইন, ১৯৯৮-এর সংশোধন, পরিমার্জন, পরিবর্তন ও পরিবর্ধনে কাজ করবে। বর্তমানে দেশে ১৭টি সরকারি, ৩৮টি বেসরকারি মেডিকেল কলেজ এবং ১১টি বেসরকারি ডেন্টাল কলেজ রয়েছে।রাজধানীতে অবস্থিত বেসরকারি মেডিকেল কলেজগুলোর বিভিন্ন বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল(বিএমডিসি)এবং স্বাস্থ্য অধিদফতর থেকে তত্বাবধায়ন করা হয়। এছাড়া, মেডিকেল গ্র্যাজুয়েটদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগামী মার্চে চালু হচ্ছে ৫ বছর মেয়াদী রেসিডেন্সি প্রোগ্রাম। বিশেষ এমডি এবং এমএস কোর্সে অংশগ্রহণকারীদের সম্পূর্ণ আবাসিক ব্2যবস্থায় উচ্চতর প্রশিক্ষণ এবং গবেষণার সুযোগ দেওয়া হবে।এজন্য গত নভেম্বর মাসে নেওয়া ভর্তি পরীক্ষার ভিত্তিতে ১৮৬ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে এবং নির্বাচিতদের কাগজপত্র যাচাই-বাছাই করার কাজ চলছে।এদের মধ্যে ৭৮ জন সরকারি ও ১০৮ জন বেসরকারি চিকিৎসক। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপকালে জানা গেছে, স্নাতকোত্তর কোর্সের শিক্ষার্থীদের জন্য প্রাইভেট প্র্যাকটিস সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সরকারি চাকরিজীবী শিক্ষার্থীরা কোর্সকালীন যথারীতি বেতন-ভাতা পাবেন। বেসরকারি চিকিৎসকদের পড়াশোনায় উদ্বুদ্ধ করতে সরকারি বেতন স্কেলের বেসিক অর্থাৎ ১১ হাজার টাকা করে সম্মানী পাবেন। তাদের বেতন দেয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুই কোটি টাকা চেয়ে আবেদন করা হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের ১৩০ জন শিক্ষককে ইতিমধ্যেই এ বিষয়ে ছয় সপ্তাহব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আরও ২৫০ জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান শিগগিরই শুরু হবে।প্রত্যেক বিষয়ে ৫ থেকে ১০ জন শিক্ষার্থীকে ভর্তি করা হবে এবং প্রতিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান ও মনিটরিংয়ের জন্য ৩ জন করে শিক্ষক থাকবেন।