স্বাস্থ্যের সব খবর সবসময়
আলজেইমার প্রতিরোধ করবে মোবাইল ফোন |
মোবাইল ফোন রেডিয়েশনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের মাঝে যে বিতর্ক ছিল অবশেষে তা নিরসন হতে যাচ্ছে। তারা বলছেন মোবাইল ফোনের রেডিয়েশন আলজেইমার রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। ফ্লোরিডার আলজেইমার রোগ গবেষণা কেন্দ্রে অধ্যাপক গ্রে এরেনডাসের নেতৃত্বে বিজ্ঞানীরা প্রাথমিকভাবে ৯৬টি ইদুরের উপর গবেষণার পর এ ব্যাপারে একমত। গবেষণা দলটির প্রধান প্রফেসর গ্যারি আরেনদাস জানান, এটা কিভাবে হচ্ছে তা আমাদের কাছে এখনো পরিস্কার নয়। ইদুরগুলোকে নয়মাস ধরে দৈনিক দু’এক ঘন্টা করে বিশেষ পদ্ধতির ফোন ব্যবহার করতে দেয়া হয়েছিল। তবে গবেষণা কেন্দ্রের প্রধান নির্বাহী রেবেকা উড বলেন, ‘আমরা মোবাইল ফোন ২৪ ব্যবহারের প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করিনি। আমাদের গবেষণার লক্ষ ছিল অল্প সময়ের প্রতিক্রিয়া দেখা।’ গবেষণার ফলাফলে দেখা যায়, যে কোনভাবেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবের কারনে ইদুরের মস্তিষ্কে একই ধরনের টিস্যু জমে থাকা এমাইলড টিস্যুগুলো ভেঙ্গে যায় কিংবা টিস্যুগুলো পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যায়। প্রাথমিকভাবে ইদুরের উপর এ গবেষণা চালানো হলেও আলজেইমার প্রতিরোধে মোবাইল রেডিয়েশন নিয়ে গবেষণা কার্যক্রম এখনো অনেক বাকি। ফ্লোরিডার বিজ্ঞানীরা এ গবেষণা আরো ফলপ্রসূ করার জন্য তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। |
আলজেইমার প্রতিরোধ করবে মোবাইল ফোন রেডিয়েশন
Copyright © 2009 |Amarhealth|