স্বাস্থ্যের সব খবর সবসময়
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে পঞ্চাশ শয্যায় উন্নীত করা হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রীফয়সাল আকবর: |
স্বাস্থ্যমন্ত্রী জানান, ১৯৯৬-২০০১ সালে নির্মিত ১০ হাজার ৭২৩টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে নয় হাজার ৫৫২টি কমিউনিটি ক্লিনিকের কাজ শুরু হয়েছে। ২ হাজার ৭৭৭টি কমিউনিটি ক্লিনিক এবং ৯৯টি ধ্বংসপ্রাপ্ত কমিউনিটি ক্লিনিক ২০১১-২০১২ অর্থবছরের মধ্যে নির্মাণ করা হবে। জাতীয় সংসদে হাফিজ উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত এক বছরে ৮৫ টি এম্বুলেন্স এবং ২৮ টি নতুন এক্সরে মেশিন সরবরাহ করা হয়েছে। প্রশ্নেত্তরপর্বে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে সরকারি হাসপাতালের সংখ্যা ৭১৩টি এবং দেশের সকল হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে স্বায়ত্তশাসিত সংস্থায় রূপান্তর করার পরিকল্পনা সরকারের আছে । তিনি আরো বলেন, বেসরকারি মেডিক্যাল কলেজ স্থ্যপন ও পরিচালনার জন্য ইতোমধ্যে সরকার বেসরকারি মেডিক্যাল কলেজ স্থ্যপন ও পরিচালনা নীতিমালা-২০০৯ জারি করেছে। উক্ত নীতিমালার আওতায় বেসরকারি মেডিক্যাল পরিচালিত হয়ে আসছে। ভাল চিকিৎসক তৈরি ও চিকিৎসা সেবার মান উন্নয়নের জন্য সরকারি মেডিক্যালের পাশাপাশি বেসরকারি মেডিক্যালের ওপর সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তৃনমুল পর্যায়ে স্বাস্থ্যসেবা সহজলভ্যকরনের উদ্যোগ হিসেবে ১০ মার্চ দহগ্রাম ছিটমহলে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে ৪৫ জন চিকিৎকের মাধ্যমে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল আমিন। এছাড়া তিনি দহগ্রামের ১০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করবেন। |
দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হবে । ০৮ মার্চ জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক এ ঘোষণা প্রদান করেন। তিনি বলেন, রিভাইটালাইজেশন অব কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ শীর্ষক একটি উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে। এ প্রকল্পের আওতায় প্রতি ছয় হাজার গ্রামীণ জনগোষ্ঠীর জন্য একটি করে মোট ১৩ হাজার ৫০০ কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর শূন্য পদ পূরণসহ বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে।
Copyright © 2009 |Amarhealth|