আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

৪৮৫ কোটি টাকায় অবকাঠামোগত পরিবর্তন আসছে বিএসএমএমইউ’তে

হাসান শাহরিয়ার: দেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আধুনিকতার ছোঁয়া লেগেছে। ইনডোর আউটডোর মিলে মোট ছয়টি আধুনিক কমপ্লেক্স নির্মিত হবে। ইতোমধ্যে কাজ শুরু হয়েছে বলে বিশ্ববিদ্যালয় পরিকল্পনা ও উন্নয়ন সুত্রে জানা গেছে।

কমপ্লেক্স ছয়টি হচ্ছে আউটডোর কমপ্লেক্স, রেডিওলোজি ও অন্কোলজি কমপ্লেক্স,নিউরো সাইন্স কমপ্লেক্স, নার্সিং ইনস্টিটিউট কমপ্লেক্স, মেডিকেল টেকনোলজি এবং পাবলিক লাইব্রেরী ইনস্টিটিউট এবং অফিসার্স কোয়ার্টার এন্ড কনভেনশন সেন্টার। পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ডা: আবু নাছের রিজভী বলেন, ৪৮৫ কোটি টাকার অনুদান সাড়ে ৩ বছরের প্রজেক্ট হিসাবে দেয়া হয়েছে। তবে প্রাথমিক ভাবে ৩০ কোটি টাকা আমরা হাতে পেয়েছি এবং কাজ শুরু হয়েছে। তিনি জানান, ৪৮৫ কোটি টাকার মধ্যে ৩০০ কোটি টাকা অবকাঠামোগত উন্নয়নের জন্য ব্যয় করা হবে এবং অবশিষ্ট টাকা যন্ত্রপাতি ক্রয়ের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। পরিবাগে, হোটেল শেরাটনের বিপরীতে,বঙ্গবন্ধু মেডিকেলের আউটডোরের বিপরীতে অত্যাধুনিক এই কমপ্লেক্সগুলো নির্মান করা হবে বলে তিনি জানান।

প্রাথমিক পর্যায়ে কেবিন ব্লক থেকে কাজ শুরু হয়েছে। তবে আগামী তিন বছরের মধ্যে কাজ পুরোপুরি শেষ হবে বলে তিনি জানান।তিনি বলেন এই প্রথম বৃহদাকারে ও একইসঙ্গে ছয়টি বড় বড় কমপ্লেক্স নির্মিত হচ্ছে। কমপ্লেক্স নির্মানের সাথে সাথে ডাক্তারদের জন্যে আলাদা স্বাস্থ্যসম্মত কেন্টিন নির্মাণ করা হবে বলে তিনি জানান। তিনি বলেন, ওপিডি শীঘ্রই নির্মাণ শুরু হবে তবে প্লান আপ করা হচ্ছে। আধুনিক এই কমপ্লেক্স নির্মিত হলে দেশের চিকিৎসা ব্যবস্থার আমুল পরিবর্তন হবে বলে তিনি জানান।

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন, মুলত চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের পুর্বলক্ষন এই কমপ্লেক্সগুলো। সরকার দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপ হাতে নিয়েছেন। আগামী সাড়ে তিন বছরে মধ্যে কমপ্লেক্স নির্মানের কাজ শেষ হবে।এই কমপ্লেক্সগুলোর নির্মান শেষ হলে সামগ্রীক চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন