সব মেডিকেল কলেজ বিএসএমএমইউর অধিভুক্ত হবে, চালু হচ্ছে রেসিডেন্ট স্নাতকোত্তর কোর্স কোয়ান্টাম দুঃসময়ের জন্য রক্ত সঞ্চয় করে জীবন বাঁচাতে রক্ত নিয়ে পাশে আছে সন্ধানী

আরো ১২টি মেডিক্যাল কলেজে ইউরোলজির চিকিৎসা দেয়া হবে: প্রধানমন্ত্রী

আমারহেলথ (০৬ ফেব্রুয়ারী, রবিবার): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানীতে ইউরোলজি রোগীদের চাপ কমাতে দেশের ১০টি জেলার ১২টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ইউরোলজি ও নেফরোলজি চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সপ্তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন এবং তৃতীয় এশিয়ান-ইউরোপিয়ান স্কুল অব ইউরোলজি কোর্স উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ (শনিবার) থেকেই ১০ জেলার ১২টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গ্রামের মানুষ ইউরোলজি রোগের চিকিৎসার সুযোগ পাবে।’
তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রামের বাইরে ১০টি জেলায় এই রোগের চিকিৎসার সুযোগ সম্প্রসারিত করায় পল্লীর মানুষের দুর্ভোগ কমবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী প্রফেসর ডা. এ এফ এম রুহুল হক এবং প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম ও স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা প্রফেসর ডা. মোদাচ্ছের আলী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী বলেন, ইউরোলজিস্টদের ১৫০টি পদ সৃষ্টি করা হয়েছে। এখন পদায়ন চলছে। এখন থেকে এ রোগের চিকিৎসা পেতে আর ঢাকামুখী হতে হবে না। তিনি বলেন, দেশে বর্তমানে কিডনি ও ইউরোলজি রোগীর সংখ্যা প্রায় এক কোটি ৬০ লাখ। শয্যা সংখ্যা, প্রয়োজনীয় লোকবল ও অবকাঠামোগত সুযোগ-সুবিধার অভাবের কারণে সারা দেশ থেকে আগত রোগীদের চিকিৎসা পেতে অনেক দিন অপেক্ষা করতে হতো।
শেখ হাসিনা বলেন, তাঁর বিগত সরকারের আমলে জাতীয় কিডনি রোগ ইনস্টিটিউট এবং ইউরোলজি হাসপাতাল প্রতিষ্ঠার ফলে এ সমস্যার অনেকাংশই সমাধান হয়েছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে হাসপাতালটিতে জনবল ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করেনি। ফলে হাজার হাজার রোগী দেশের উচ্চ ডিগ্রিধারী ইউরোলজিস্টদের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছে।
তিনি বলেন, স্বাস্থ্যসেবাকে অধিক কার্যকর ও টেকসই করার লক্ষ্যে তাঁর সরকার শিক্ষা ও সামাজিক খাতগুলোর উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। শিক্ষা ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনার জন্য একটি বিজ্ঞানসম্মত যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। ২০১৪ সালের মধ্যে বাংলাদেশ নিরক্ষরতামুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।




আমারহেলথ গেষ্টবুকে

আপনি আপনার মতামত,পরামর্শ.অভিযোগ আমাদের জানান।