" সেবাই আমাদের আদর্শ " - এই স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছে অসহায়, পীড়িত ও আর্তের সহায়তায় এগিয়ে আসা সংগঠন সন্ধানী। ১৯৭৭ সালের ৫ ফেব্রুয়ারী ঢাকা মেডিকেল কলেজের ৬ বন্ধু মোস্তাফিজুর রহমান স্বপন, মোশারফ হোসেন মুক্ত, মো: ইদ্রিস আলী মঞ্জুর, মো: আব্দুল কাইয়ুম, মোস্তফা সেলিমুল হাসনাইন, খুরশিদ আলম অপু মিলে এ সংগঠনটি গঠন করে। সূচনালগ্ন থেকেই নিবেদিত প্রাণ কর্মীদের নিঃস্বার্থ সহোযোগিতায় সন্ধানী তার কার্যক্রম পরিচালনা করে আসছে। মেডিকেল ও ডেন্টাল ছাত্র-ছাত্রী পরিচালিত সেচ্ছাসেবী সংগঠনটি সেচ্ছায় রক্ত দান ও মরণোত্তর চক্ষুদান আন্দোলনকে সর্ব্বোচ্চ প্রাতিষ্ঠানিক পর্যায়ভূক্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। নিন্মে সন্ধানী সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হলো।
সন্ধানীর সেবা সমূহ
যাদের জন্য সন্ধানীর সাহায্য
সন্ধানীর রক্ত যারা পেতে পারেন
ঔষধ পেতে হলে
কর্নিয়া পেতে হলে
গত ৫ বছরে সন্ধানীর সংগ্রহ
সন্ধানীরগঠনতন্ত্র
সন্ধানীর সেবাসমূহ
সেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনগণকে উদ্বুদ্ধ করা।
রক্ত সংগ্রহ, সংরক্ষণ ও বিতরন।
কার্নিয়া সংগ্রহ ও সংযোজন।
দুঃস্থের সেবা প্রদান।
বিনামূল্যে ঔষধ প্রদান।
টিকাদান।
প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরন।
যাদের জন্য সন্ধানীর সাহায্য:
সন্ধানী হাসপাতালের গরীব ও অসহায় রোগীদের বিনামূল্যে রক্ত, ঔষধ, পথ্য, শিশুখাদ্য, ইত্যাদি সাহায্য দিয়ে থাকে এবং অন্ধদের কার্নিয়া সরবরাহ বিনামূল্যে করে থাকে।
সন্ধানীর রক্ত যারা পেতে পারেন
সেচ্ছায় রক্তদাতার পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে
সমপরিমান রক্ত বিনিময় সাপেক্ষে
জরুরী প্রয়োজনে যে কোন ব্যাক্তি
রক্ত সংগ্রহ ও দানে অসমর্থ ব্যাক্তি
ঔষধ পেতে হলে
সন্ধানী ঔষধ পেতে হলে রোগীকে অবশ্যই ঔষধ ক্রয়ে অক্ষম হতে হবে।
রোগীকে হাসপাতালে ভর্তি থাকতে হবে।
হাসপাতালের বহির্বিভাগে রোগীরা যদি ঔষধ ক্রয়ে অক্ষম হন।
কর্নিয়া পেতে হলে
কর্নিয়া অসচ্ছতাজনিত কারনে যেকোন ব্যাক্তিই সন্ধানী থেকে কর্নিয়া লাভে উপযুক্ত। উক্ত ব্যাক্তিকে কোন চক্ষু বিশেষঞ্জের ব্যাবস্থাপত্র সহ সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতিতে নাম লিপিবদ্ধ করতে হবে। সম্ভাব্য কর্নিয়া গ্রাহকদের লিপিবদ্ধ তালিকা থেকে ক্রমানুসারে কর্নিয়া সংযোজনের ব্যাবস্থা করা হয়ে থাকে। এজন্য সার্ভিস চার্জ হিসেবে ১০০০.০০ টাকা রাখা হয় যা খুব গরীব রোগী হলে মওকুফযোগ্য।
সন্ধানী
(মেডিকেল ও ডেন্টাল ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান)
সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি
বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল জোন
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল জোন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জোন
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল জোন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল জোন
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল জোন
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল জোন
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল জোন
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল জোন
সন্ধানী ইউনিট সমূহ
বাংলাদেশ মেডিকেল কলেজ
ঢাকা মেডিকেল কলেজ
চট্টগ্রাম মেডিকেল কলেজ
কুমিল্লা মেডিকেল কলেজ
ঢাকা ডেন্টালমেডিকেল কলেজ
ফরিদপুর মেডিকেল কলেজ
দিনাজপুর মেডিকেল কলেজ
জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ
ময়মনসিংহ মেডিকেল কলেজ
রাজশাহী মেডিকেল কলেজ
রংপুর মেডিকেল কলেজ
শের-ই- বাংলা মেডিকেল কলেজ
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ
সন্ধানী ডোনার ক্লাব সমূহ
সন্ধানী ডোনার ক্লাব,
ফরিদপুর সন্ধানী ডোনার ক্লাব,
বরিশাল সন্ধানী ডোনার ক্লাব,
পাবনা সন্ধানী ডোনার ক্লাব,
সুনামগঞ্জ সন্ধানী ডোনার ক্লাব,
নোয়াখালী সন্ধানী ডোনার ক্লাব,
খুলনা সন্ধানী ডোনার ক্লাব,
গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাব,
ঝালকাঠী সন্ধানী ডোনার ক্লাব,
কুড়িগ্রাম সন্ধানী ডোনার ক্লাব, ঢাকা
সূত্র: সন্ধানী অফিস |