সব মেডিকেল কলেজ বিএসএমএমইউর অধিভুক্ত হবে, চালু হচ্ছে রেসিডেন্ট স্নাতকোত্তর কোর্স কোয়ান্টাম দুঃসময়ের জন্য রক্ত সঞ্চয় করে জীবন বাঁচাতে রক্ত নিয়ে পাশে আছে সন্ধানী

স্বাস্থ্য সেবাকে জনগণের কাছে পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর :স্বাস্থ্যপ্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ২৯ জুন (মঙ্গলবার): ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে স্বাস্থ্য সেবাকে  জনগণের কাছে পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। ২৯ জুন বিকালে নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম বর্ষ পূর্তি উৎসব ও ৩ মাসব্যাপী সেবা কার্যক্রম উদ্বোধনকালে প্রধান আতিথির বক্তব্যে স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ডা: ক্যাপ্টেন (অব:) মজিবুর রহমান ফকির এ কথা বলেন।

শিক্ষাবিদ এম আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ডা: আবু ইউসুফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত ভিসি ডা: একে এম মহিবুল্লাহ,  প্রো-ভিসি অধ্যাপক এমএ রাজ্জাক ও অধ্যক্ষ ডা: আনোয়ার হোসেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর তুলনায় স্বাস্থ্য সেবা খুবই অপ্রতুল, সেক্ষেত্রে নর্দান মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্যসেবা কার্যক্রমে যুগান্তকারী ভূমিকা পালন করেআসছে। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ৩ মাসব্যাপী সেবা কর্যক্রম উদ্বোধন করেন।

 




আমারহেলথ গেষ্টবুকে

আপনি আপনার মতামত,পরামর্শ.অভিযোগ আমাদের জানান।