সব মেডিকেল কলেজ বিএসএমএমইউর অধিভুক্ত হবে, চালু হচ্ছে রেসিডেন্ট স্নাতকোত্তর কোর্স কোয়ান্টাম দুঃসময়ের জন্য রক্ত সঞ্চয় করে জীবন বাঁচাতে রক্ত নিয়ে পাশে আছে সন্ধানী

স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ

আমার হেলথ ডেক্স

দেশের ১৪ টি সরকারি মেডিক্যাল কলেজের একটি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ। রাজধানী ঢাকার পুরাতন ঢাকা নামে পরিচিত অংশের মিডফোর্ডে অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত এ কলেজটি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটিতে এমবিবিএস কোর্সে প্রতি বছর ১৭৫ জন শিক্ষার্থী ভর্তি করানো হয়। ১৮২০ সালে প্রতিষ্ঠিত পুরাতন ঢাকার ঐতিহাসিক মিডফোর্ড হাসপাতালটি এ কলেজের দ্বারা পরিচালিত হয়।

এক নজরে স্যার সলিমূল্লাহ মেডিক্যাল কলেজ
প্রতিষ্ঠা : ১৮৭৫
ধরন : সরকারি
শিক্ষার্থী : ১০০০
অবস্থান : মিডফোর্ড, ঢাকা-১১০০
ক্যাম্পাস : শহরে
আয়তন: ২.৮ একর
ডাক নাম : এসএসএমসি
ওয়েবসাইট: www.ssmc.edu
ফোন: ০২-৭৩১৫০৭৬ ও ০২-৭৩১৪৭৮৬।

ইতিহাস :
স্যার সলিমূল্লাহ মেডিক্যাল কলেজ রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে ১৮৭৫ সালে ঢাকা মেডিক্যাল স্কুল নামে প্রতিষ্ঠিত হয়। সে সময় মিডফোর্ড হাসপাতালটি এ স্কুলের একটি অংশ ছিল। ১৬ জন স্থানীয় রাজা এবং জমিদারের সাহায্যে ১৮৮৯ সালে মেডিক্যাল স্কুল ভবন নির্মাণ করা হয়। এই স্কুলটিকে ১৯৬২ সালে মেডিক্যাল কলেজ হিসেবে উন্নীত করা হয়। নওয়াবদের অবদানে কারনে নওয়াব স্যার সলিমুল্লাহর নামে এর নামকরন করা হয়। ১৯৫৭ সাল পর্যন্ত এই কলেজটি হতে লাইসেন্স অব মেডিক্যাল ফেকালিটি (এলএমএফ) ডিগ্রী প্রদান করা হতো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে একটি পূর্ণাঙ্গ মেডিক্যাল কলেজে রূপান্তর করা হয় এবং ১৯৭৩ সালে এমবিবিএস ডিগ্রীর জন্য প্রথম ব্যাচে শিক্ষার্থীদের ভর্তি করা হয়। ১৯৭৪ সাল পর্যন্ত ঢাকার সিভিল সার্জন এই হাসপাতাল এবং কলেজটির প্রধান ছিলেন । বর্তমানে কলেজটিতে স্নাতকোত্তর পর্যায়ের ২৫ টি কোর্স পড়ানো হয়




আমারহেলথ গেষ্টবুকে

আপনি আপনার মতামত,পরামর্শ.অভিযোগ আমাদের জানান।