সব মেডিকেল কলেজ বিএসএমএমইউর অধিভুক্ত হবে, চালু হচ্ছে রেসিডেন্ট স্নাতকোত্তর কোর্স কোয়ান্টাম দুঃসময়ের জন্য রক্ত সঞ্চয় করে জীবন বাঁচাতে রক্ত নিয়ে পাশে আছে সন্ধানী

শহীদ সোহরাওয়ারদী মেডিক্যাল কলেজ

আমার হেলথ ডেক্স

বাংলাদেশের ১৪ তম সরকারী মেডিক্যাল কলেজ শহীদ সোহরাওয়ারদী মেডিক্যাল কলেজ। রাজধানী ঢাকার শের-ই-বাংলা নগরে অবস্থিত। এটা অবশ্য নতুন ঢাকার প্রথম মেডিকেল কলেজ। ২০০৬ সালের ৬ মে কলেজটি পতিষ্ঠিত হয়। সরকার দেশে চিকিৎসা শিক্ষার প্রসার ও দক্ষ ডাক্তার তৈরির জন্য এই কলেজটি স্থাপন করেছে। শহীদ সোহরাওয়ারদী মেডিকেল কলেজ হাসপাতালটি এ কলেজের সাথে সংযুক্ত। মেডিক্যাল কলেজটির চারপাশ জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউট, জাতীয় চক্ষু হাসপাতাল, জাতীয় কিডনী হাসপাতাল, জাতীয় মানসিক হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল দ্বারা পরিবেষ্টিত।

এক নজরে শহীদ সোহরাওয়ারদী মেডিক্যাল কলেজ
প্রতিষ্ঠা: ৬ ই মে, ২০০৬ সাল
ধরন: সরকারি
শিক্ষার্থী: ৫০০
অবস্থান: শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭
ডাক নাম: এসএইচএসএমসি
অধ্যক্ষ: প্রফেসর ডা. আব্দুল কাদের

ইতিহাস :
সরকার দীর্ঘ বিচার বিবেচনার পর ২০০৫ সালের ৫ ই সেপ্টেম্বর শহীদ সোহরাওয়াদী হাসপাতালে একটি মেডিক্যাল কলেজ তৈরির সিদ্ধন্ত নিয়েছে। কলেজের কার্যক্রম শুরু হয় ২০০৬ সালের ৫ ই মে। উদ্বোধনী অনুষ্ঠানে তখনকার স্বাস্থ্য মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন। মূলত এটি বেগম খালেদা জিয়া মেডিক্যাল কলেজ নামে এবং ১০০ জন শিক্ষার্থী নিয়ে এর যাত্রা শুরু করে। যাইহোক ১ লা জুন ২০০৯ সালে এই কলেজের নাম পরিবর্তন করে শহীদ সোহরাওয়াদী মেডিক্যাল কলেজ নামে নামকরণ করা হয়। বর্তমানে কলেজটিতে ৪ টি ব্যাচে ৫০০ এর বেশি শিক্ষার্থী রয়েছে।




আমারহেলথ গেষ্টবুকে

আপনি আপনার মতামত,পরামর্শ.অভিযোগ আমাদের জানান।