সব মেডিকেল কলেজ বিএসএমএমইউর অধিভুক্ত হবে, চালু হচ্ছে রেসিডেন্ট স্নাতকোত্তর কোর্স কোয়ান্টাম দুঃসময়ের জন্য রক্ত সঞ্চয় করে জীবন বাঁচাতে রক্ত নিয়ে পাশে আছে সন্ধানী

বন্ধ ঘোষণা করা হল রংপুর মেডিকেল কলেজ

আমারহেলথ (১১ অক্টোবর, সোমবার): রংপুর মেডিক্যাল কলেজ ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের আশঙ্কায় ২৩ অক্টোবর পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার দুপুরে কলেজের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত  হয়। কমিটি গঠন নিয়ে কয়েক দিন ধরে এ সংগঠনটির দুপক্ষ পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ করে আসছিল। শনিবার রাতে আগের কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের কক্ষ ভাঙচুর করে অপর পক্ষের নেতাকর্মীরা। এ ঘটনায় নতুন করে উত্তেজনা দেখা। সংঘর্ষের আশঙ্কায় কলেজ বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া নতুন কমিটির পক্ষ থেকে বহিরাগত এবং আগের কমিটির ৮ নেতার নামে রংপুর কোতোয়ালি থানায় জিডি করা হয়েছে। 
জানা গেছে, রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের আগের কমিটি বাতিল না করেই রাতের আধারে নতুন কমিটি গঠন করা নিয়ে উত্তপ্ত হয়ে উঠে এ ক্যাম্পাস। শনিবার ছাত্রলীগের আগের কমিটির শতাধিক নেতাকর্মী সমর্থক বিক্ষোভ মিছিল করে অধ্যক্ষের কাছে স্মারক লিপি দেয়। অন্যদিকে অপর পক্ষ পাল্টা কর্মসূচি ঘোষণা করে। এতে কলেজে উত্তেজনার সৃষ্টি হয়। যে কোন মুহূর্তে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় কলেজ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ব্যাপারে অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ বলেন, কলেজ ক্যাম্পাসে উত্তেজনা আছে। কমিটি নিয়ে বিরোধ আছে। তবে এ কারণে কলেজ বন্ধ ঘোষণা করা হয়নি। পূজা উপলক্ষে কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে । 
উল্লেখ্য, গত ৩ অক্টোবর রংপুর মেডিকেল কলেজ শাখায় আশরাফুল হক খন্দকার পূলককে সভাপতি এবং সঞ্জয় সরকারকে সাধারণ সম্পাদক করে একটি কমিটির অনুমোদন দেয় রংপুর জেলা ছাত্রলীগ। এনিয়েই শুরু হয় কোন্দল।




আমারহেলথ গেষ্টবুকে

আপনি আপনার মতামত,পরামর্শ.অভিযোগ আমাদের জানান।