সব মেডিকেল কলেজ বিএসএমএমইউর অধিভুক্ত হবে, চালু হচ্ছে রেসিডেন্ট স্নাতকোত্তর কোর্স কোয়ান্টাম দুঃসময়ের জন্য রক্ত সঞ্চয় করে জীবন বাঁচাতে রক্ত নিয়ে পাশে আছে সন্ধানী

রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসা সেবার অবস্থা শোচনীয়: চিকিৎসকদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

৬ জুন, আমার হেলথ: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে  রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। ৪ জুন শুক্রবার বিকাল চারটার সময় রাজশাহী কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল করে সাহেব বাজারে সমাবেশ করে সংগঠনটি। পরিষদের সভাপতি জামাত খানের নেতৃত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, হাসপাতালে চিকিৎসকরা সঠিকাভাবে দায়িত্ব পালন না করে ব্যক্তিগত ক্লিনিক নিয়ে ব্যস্ত থাকেন। সম্প্রতি এই হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত এক রোগী চিকিৎসা না পেয়ে মৃত্যুর বরন করে।মৃত ব্যক্তির আত্মীয়-স্বজনরা এর প্রতিবাদ করলে তার স্বজনকে মারধর করে উল্টো মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেয়া হয়।  তাঁরা অভিযোগ করেন, জরুরি ওয়ার্ডগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসদের পাওয়া যায় না। শিক্ষানবিশ চিকিৎসক ও নার্সদের কাছে সহায়তা চাইতে গেলে তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

সমাবেশ থেকে তাঁরা চিকিৎসায় অবহেলার অভিযোগে অবিলম্বে নিউরো সার্জারি বিভাগের প্রধান একরামুল্লাহ ও রোগীর স্বজনকে মারধর করার অভিযোগে শাহ আলম লালনের অপসারণ দাবি করেন।
বক্তারা অভিযোগ করেন, হাসপাতালে উচ্চ পর্যায় থেকে শুরু করে নিন্মশ্রেনীর কর্মচারীরা পর্যন্ত  বিভিন্ন ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের কমিশনভোগী প্রতিনিধি হিসেবে কাজ করেন। তাঁরা হাসপাতালে রোগীদের সঠিকভাবে চিকিৎসা না দিয়ে নির্ধারিত ক্লিনিক বা রোগনির্ণয় কেন্দ্রে নিয়ে যান। হাসপাতাল থেকে রোগীদের ওষুধ, স্যালাইন ইত্যাদি সরবরাহ করা হয় নামে মাত্র। চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে ওষুধ চুরি করে বাইরে বিক্রি করার অভিযোগ তুলে ধরেন তারা। সুত্র:(প্রথম আলো)




আমারহেলথ গেষ্টবুকে

আপনি আপনার মতামত,পরামর্শ.অভিযোগ আমাদের জানান।