সব মেডিকেল কলেজ বিএসএমএমইউর অধিভুক্ত হবে, চালু হচ্ছে রেসিডেন্ট স্নাতকোত্তর কোর্স কোয়ান্টাম দুঃসময়ের জন্য রক্ত সঞ্চয় করে জীবন বাঁচাতে রক্ত নিয়ে পাশে আছে সন্ধানী

মেডিকেল কলেজে রান্নাঘরে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান

সজীব দেব :
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রান্নাঘরে গত ৬মার্চ অভিযান চালিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত । ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রান্নাঘরে অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় আদালত সেখানে কর্মরতদের সতর্ক করেন।
বেলা একটার দিকে ভ্রাম্যমাণ আদালত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রান্নাঘরে ঢোকেন। সেখানকার ভান্ডারকক্ষসহ প্রতিটি কক্ষ ঘুরে দেখেন আদালত। এ ছাড়া সেখানকার নর্দমায় নোংরা পরিবেশ দেখতে পাওয়া যায়। এসব অভিযোগে আদালত রান্নাঘরে কর্মরতদের সতর্ক করেন।
র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন,এই হাসপাতালের রান্নাঘরের পরিবেশ অনেকটাই ভালো। নর্দমাসহ কিছু জায়গা অপরিচ্ছন্ন দেখা গেছে। যেটি হাসপাতালে কাম্য নয়। এ কারণে তিনি সেখানে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে সতর্ক করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল হক মল্লিক সাংবাদিকদের বলেন,প্রায় এক হাজার রোগীর খাবার তৈরির জন্য এ হাসপাতালের রান্নাঘরটির অবকাঠামো তৈরি করা হয়েছিল। বর্তমানে সেখানে প্রতিদিন তিন বেলা প্রায় সাত হাজার রোগীর খাবার রান্না করতে হয়। এ কারণে পরিবেশ কিছুটা অপরিচ্ছন্ন থাকতে পারে। যতটুকু অপরিচ্ছন্ন পাওয়া গেছে,ভবিষ্যতে আরও সতর্ক হবেন বলে তিনি জানান।
তিনি আরও বলেন,হাসপাতালে আগত একজন রোগীর বিছানায় চার-পাঁচজন রোগীর পরিচর্যাকারী অবস্থান করেন। এতে হাসপাতালের পরিবেশ নোংরা হয়। বিষয়টি নিয়ে রোগীর পরিচর্যাকারীদের বাধা দিতে গেলে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থাকে। এ জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
পরে আদালত বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রান্নাঘরে অভিযান চালান। সেখানে গিয়ে দেখা যায়,দুপুরের রান্না শেষে কর্মচারীরা কক্ষটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে ব্যস্ত রয়েছেন। সেখানকার রান্নাঘরে কোনো ত্রুটি দেখতে না পাওয়ায় আদালত ফিরে আসেন।
কর্তৃপরে অনুমতি ছাড়া ভ্রাম্যমাণ আদালত প্রবেশ করায় হাসপাতালের একজন কর্মকর্তা প্রতিষ্ঠানের মান ক্ষুন্ন হয়েছে দাবি করেন।
র‌্যাব-৩ এর উপপরিচালক খালিদ শামস ও র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেনের নেতৃত্বে অভিযানে সহায়তা করেন বিএসটিআই-এর কর্মকর্তা আসিফ খান ও র‌্যাব-৩ এর একটি দল।




আমারহেলথ গেষ্টবুকে

আপনি আপনার মতামত,পরামর্শ.অভিযোগ আমাদের জানান।