নার্সিং পেশা : সম্মানজনক ও সেবামুলকনাজিবুল্লাহ |
বর্তমানে নারীদের পাশাপাশি পুরুষদেরও এ পেশায় ঢোকার সুযোগ রয়েছে। যে কোনো বেকার অথবা মোটামুটি শিক্ষিত তরুণ এ পেশায় নিয়োজিত থেকে ঘোচাতে পারে তার বেকারত্বের অভিশাপ এবং আর্থিক সঙ্কট। বর্তমানে আমাদের দেশে সরকারি-বেসরকারি অনেক নার্সিং ইন্সটিটিউট আছে। এইচএসসি পাসের পর সেখান থেকে চার বছরের কোর্স সম্পন্ন করতে হয়। কিছুদিন আগেও এসএসসি পাসের পরেই নার্সিং কোর্স করার সুযোগ ছিল। কিন্তু এখন নার্সিংয়ের চাহিদা অসম্ভবভাবে বেড়ে যাওয়ায় সরকারি নার্সিং ইন্সটিটিউটগুলো বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাসের বাধ্যবাধকতা ঘোষণা করেছে। এখন বাংলাদেশে অনেক মেডিক্যাল হাসপাতালের অধীনে আছে নার্সিং ইন্সটিটিউটটি বিরাজমান সাধারণত এখানে ট্রেনিং পর্যায় শেষ করতে হয়। ট্রেনিং পর্যায়ের পর পরীক্ষার রেজাল্টের ওপর ভিত্তি করে সরকারি হাসপাতালগুলোতে নার্স নিয়োগ দেয়া হয়। বর্তমানে আমাদের দেশে নার্সিং পেশার সুযোগ-সুবিধাও বেশি। সিনিয়র স্টাফ নার্স হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের সরকারি ফ্ল্যাট দেয়া হয়। মাসিক বেতনের পাশাপাশি ঈদ কিংবা পূজাতে বাড়তি বোনাস দেয়া হয়। একজন পুরুষ-মহিলা নার্স দৈনিক মাত্র ৮ ঘণ্টা ডিউটি করে থাকেন। এ সময় অন্য কোনো বেসরকারি হাসপাতালে কিংবা ক্লিনিকে পার্টটাইম জব করে আয় করতে পারেন অতিরিক্ত টাকা। তাছাড়া সরকার প্রতি বছর কিছু নার্সকে বিদেশে যাওয়ার সুযোগ করে দেয়। বিদেশে যাওয়া, থাকা, খাওয়াসহ যাবতীয় খরচ সরকারই বহন করে থাকে।নার্সিং পেশার বিকাশে সরকার সকল জেলায় একটি করে নার্সিং ইনস্টিটিউট স্থাপন এবং প্রতিটি মেডিকেল কলেজের সঙ্গে নার্সিং কলেজ স্থাপন করার উদ্যোগ নিযেছে। এবং বিদ্যমান নার্সিং ইনস্টিটিউটের আসন সংখ্যা ১ হাজার ১৩৫ থেকে ১ হাজার ৪৯০-তে উন্নীতকরণ, ৪টি নার্সিং ইনস্টিটিউটকে কলেজে রূপান্তরকরণ, ৩টি নতুন নার্সিং কলেজ স্থাপন, ১২টি নতুন নার্সিং ইনস্টিটিউট স্থাপনসহ আরও ৫টি ইনস্টিটিউট স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। আজকের দিনে শুধু বাংলাদেশই নয় সারা বিশ্বেই নার্সিং সেবার ব্যাপক চাহিদা রয়েছে। দক্ষ ও প্রশিক্ষিত নার্স প্রেরণের মাধ্যমে এই চাহিদা পূরণ সম্ভব।ইতোমধ্যে বাংলাদেশ মধ্যপ্রাচ্যসহ বিদেশে নার্সিং সেবার মাধ্যমে উল্লেখযোগ্য পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করছে। মধ্যপ্রাচ্যসহ অন্যান্য উন্নত দেশে নার্স প্রেরণের লক্ষ্যে সরকার নার্সিং কোর্স কারিকুলামে ইংরেজী, ফ্রান্স ও আরবি ভাষা সংযোজনের বিষয়ে কার্যক্রম গ্রহণ করেছে। সর্বোপরি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরনে নার্সিং পেশা বর্তমানে শুধু বাংলাদেশে নয় সারাবিশ্বে একটি সম্মানজনক পেশা হিসেবে স্বীকৃত পেয়েছে। |
নার্সিং হলো একটি মহান, সেবামূলক এবং সম্মানজনক পেশা। চিকিৎসাশাস্ত্রের শুরু থেকে আজ পর্যন্ত নার্সিং স্বাস্থ্যসেবার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে। যুগের বিবর্তনের সাথে সাথে বিজ্ঞান ও প্রযুক্তিতে অভূতপূর্ব পরিবর্তন সাধিত হওয়া সত্ত্বেও স্বাস্থ্যসেবা প্রদানে নার্সিং এর কোন বিকল্প নেই। উন্নত নার্সিং সেবার মাধ্যমে রোগীদের দুর্ভোগ এবং মৃত্যুহার অনেকটাই কমিয়ে আনা যায়। একজন নার্সের দায়িত্ব ও কাজ হলো প্রত্যেক রোগীকেই সমানভাবে সেবা করা। অসহায় রোগীদের মধ্যে সেবা প্রদানের মাধ্যমে এক ধরনের তৃপ্তিলাভ করা যায়। একজন নার্সের আন্তরিক সেবায় অজস্র মুমূর্ষু রোগী জীবন ফিরে পায়। এটি এমন একটি মহান পেশা যা একদিকে জীবিকার সন্ধান দেয় তেমনি
Copyright © 2009 |Amarhealth|