সব মেডিকেল কলেজ বিএসএমএমইউর অধিভুক্ত হবে, চালু হচ্ছে রেসিডেন্ট স্নাতকোত্তর কোর্স কোয়ান্টাম দুঃসময়ের জন্য রক্ত সঞ্চয় করে জীবন বাঁচাতে রক্ত নিয়ে পাশে আছে সন্ধানী

দিবস

১২মে আন্তর্জাতিক নার্সেস দিবস

প্রতিবছর ১২ মে বিশ্বব্যাপী নার্সেস দিবস হিসেবে পালিত হয়। ফ্লোরেন্স নাইটিংগেলের জন্ম দিবস হিসেবে ১৯৭৪ সাল থেকে এ দিবসটিকে নার্সেস ডে হিসেবে নির্ধারণ করা হয়েছে। ফ্লোরেন্স নাইটিংগেলকে আধুনিক নার্সিং সেবার পথিকৃৎ বলা হয়।
আন্তর্জাতিক নার্সেস কাউন্সিল(আইসিএন) প্রতিবছর এ দিবসটিকে যথাযথ গুরুত্বের সাথে পালন করে থাকে। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে-‘গুণগত মানে জনগনের সেবা: নার্সরা দীর্ঘমেয়াদী রোগ আরোগ্যে নেতৃত্ব দেয়।’
১৯৭৪ সাল থেকে কানাডা ও যুক্তরাষ্ট্রে ৯-১২মে নার্সি সপ্তাহ পালিত হয়। এ সময় বিভিন্ন ধরনের সচেতনতা মূলক কর্মসূচী, ব্যানার পেষ্টুনে নার্সদের মূল্যায়ন করা হয়।
বাংলাদেশে নার্সি অধিদপ্তর নার্সিং সেবা ও শিক্ষা প্রদানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কাজ করে।
বিশ্বস্বাস্থ্য সংস্থার সূত্র মতে, বাংলাদেশে প্রায় ২২ হাজার রেজিস্ট্রার্ড নার্স আছে। যার ১৪ হাজার ৬’শ ৮৯ জন পাবলিক খাতে, ৩ হাজার প্রাইভেট খাতে ও ৩ হাজার দেশের বাহিরে কাজে নিয়োজিত।
বাংলাদেশে সরকারি ব্যবস্থাপণায় প্রায় ৩৮টি ও প্রাইভেট খাতে ৫টি নার্সিং ইন্সটিটিউট আছে। এগুলোতে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা এবং ১ বছর মেয়াদী অর্থপেডিক কোর্স চালু রয়েছে। জাতীয়ভাবে পরিক্ষা গ্রহণের মাধ্যমে প্রতিবছর গড়ে প্রায় ১২০০ জন ছাত্র-ছাত্রী কর্মক্ষেত্রে প্রবেশ করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় দুই বছর মেয়াদী ডিপ্লোমা নার্সিং কোর্স চালু আছে। প্রতিবছর এ কোর্সে ১২৫ জন শিক্ষার্থী ভর্তি করা হয়।
বাংলাদেশে শুধুমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিটিতে চার বছর মেয়াদী সম্মান কোর্স চালু আছে।
১৯৭১ সাল থেকে বিশ্বস্বাস্থ্য সংস্থা বাংলাদেশের নার্সিং খাতের উন্নয়নে ও এ খাতের শক্তিশালী করণে ভূমিকা রাখছে।
উল্লেখ্য যে, বাংলাদেশ নার্সিং কাউন্সিল ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯৮৩ সাল থেকে নার্সিং কোর্সের উপর বিভিন্ন কার্যক্রম চালু হয়।




আমারহেলথ গেষ্টবুকে

আপনি আপনার মতামত,পরামর্শ.অভিযোগ আমাদের জানান।