সব মেডিকেল কলেজ বিএসএমএমইউর অধিভুক্ত হবে, চালু হচ্ছে রেসিডেন্ট স্নাতকোত্তর কোর্স কোয়ান্টাম দুঃসময়ের জন্য রক্ত সঞ্চয় করে জীবন বাঁচাতে রক্ত নিয়ে পাশে আছে সন্ধানী

নতুন বছরের শুরু থেকে জরুরী সেবা প্রদান করবে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়

রিপোর্ট: সজীব দেব

জানুয়ারী থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জখম রোগীদের জরুরি চিকিৎসা সেবা দেওয়া শুরু হবে। যদিও বর্তমানে মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্নায়ুরোগ, হূদরোগ ও প্রসূতি বিভাগে সীমিত আকারে জরুরি সেবা চালু আছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত জানান, একটি পূর্ণাঙ্গ জরুরি বিভাগ চালুর পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয়, যা দিনরাত ২৪ ঘণ্টা চালু থাকবে।পরিকল্পিত জরুরি বিভাগ চালু হলে ঢাকা মেডিকেল কলেজ ও পঙ্গু হাসপাতালে রোগীর চাপ কমবে।
মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যবিষয়ক প্রতিবেদকদের সংগঠন হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শহিদুল্লাহ উপস্থিত ছিলেন।
নয় মাসের সাফল্য সম্পর্কে প্রাণ গোপাল দত্ত বলেন, চলতি বছরের ২৫ মার্চ বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেয়। বহির্বিভাগে সার্বক্ষণিক পরামর্শক এবং চিকিৎসকসহ মেডিকেল কর্মকর্তার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ফলে বহির্বিভাগে সময় কম লাগছে। তিনি বলেন, হাসপাতাল এলাকা থেকে হকার উচ্ছেদ, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের যাতায়াত নিয়ন্ত্রণ এবং মাদকাসক্ত ব্যক্তিদের দৌরাত্ম্য কমানো উল্লেখযোগ্য অর্জন।
সহ-উপাচার্য মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, হাসপাতালে সেবার মান বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানের দিকে প্রশাসন বিশেষ গুরুত্ব দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সেবা ও শিক্ষার মান উন্নয়নের জন্য ৪৯৩ কোটি টাকার একটি প্রকল্প সরকারের কাছে জমা দিয়েছে কর্তৃপক্ষ। এই প্রকল্প বাস্তবায়িত হলে দিনে আট থেকে ১০ হাজার রোগীর সেবা দিতে পারবে এই প্রতিষ্ঠান।




আমারহেলথ গেষ্টবুকে

আপনি আপনার মতামত,পরামর্শ.অভিযোগ আমাদের জানান।