সব মেডিকেল কলেজ বিএসএমএমইউর অধিভুক্ত হবে, চালু হচ্ছে রেসিডেন্ট স্নাতকোত্তর কোর্স কোয়ান্টাম দুঃসময়ের জন্য রক্ত সঞ্চয় করে জীবন বাঁচাতে রক্ত নিয়ে পাশে আছে সন্ধানী

চট্টগ্রামে নতুন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্হাপনের পরিকল্পনা চসিক-এর

আমারহেলথ (০৬ জানুয়ারী, বৃহস্পতিবার): চট্টগ্রামে একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের।
বুধবার ইউএসএইড প্রতিনিধি দলকে এ পরিকল্পনার কথা জানান সিটি মেয়র এম মঞ্জুর আলম। ইউএসএইড প্রতিনিধি দলের প্রধান মিস সোসান রোজ ও ড. জহির উদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে মেয়র কর্পোরেশনের স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
মেয়র ইউএসএইড প্রতিনিধি দলকে বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন পর্যাপ্ত তহবিল না থাকা সত্ত্বেও বস্তিবাসী ও গরিব জনসাধারণের স্বাস্থ্যসেবার কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যসেবাকে নগরবাসীর দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও আর্থিক সঙ্কটের কথা তুলে ধরে মেয়র বলেন, চাহিদামতো অনুদান পাওয়া গেলে এই কার্যক্রমকে আরও বেগবান ও কার্যকর করা যেত। তিনি এ লক্ষ্যে ইউএসএইডের সহায়তা কামনা করেন।




আমারহেলথ গেষ্টবুকে

আপনি আপনার মতামত,পরামর্শ.অভিযোগ আমাদের জানান।