সব মেডিকেল কলেজ বিএসএমএমইউর অধিভুক্ত হবে, চালু হচ্ছে রেসিডেন্ট স্নাতকোত্তর কোর্স কোয়ান্টাম দুঃসময়ের জন্য রক্ত সঞ্চয় করে জীবন বাঁচাতে রক্ত নিয়ে পাশে আছে সন্ধানী

মেডিকেলের ভর্তি পরীক্ষা ১৫ অক্টোবর

নাজিবুল্লাহ (১৯ আগস্ট, বৃহস্পতিবার): সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি এবার জাতীয় মেধা তালিকার ভিত্তিতে হবে। এ লক্ষ্যে দেশের সব মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা একই সময়ে একই দিনে নেওয়া হবে। ১৯ আগস্ট, বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৪২টি বেসরকারি ও ১৯টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির আবেদনপত্র ১৫ সেপ্টেম্বর ছাড়া হবে। বিক্রি চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা ১৫ অক্টোবর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা করা হবে। সেখান থেকে ক্রমানুসারে প্রথমে সরকারি মেডিকেল কলেজগুলোয় এবং পরবর্তী সময় বেসরকারি মেডিকেল কলেজগুলোয় ভর্তি করা হবে।

সভায় ৪২টি মেডিকেল কলেজের অধ্যক্ষ, ১৯টি বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট কর্তকর্তারা উপস্থিত ছিলেন।




আমারহেলথ গেষ্টবুকে

আপনি আপনার মতামত,পরামর্শ.অভিযোগ আমাদের জানান।