সব মেডিকেল কলেজ বিএসএমএমইউর অধিভুক্ত হবে, চালু হচ্ছে রেসিডেন্ট স্নাতকোত্তর কোর্স কোয়ান্টাম দুঃসময়ের জন্য রক্ত সঞ্চয় করে জীবন বাঁচাতে রক্ত নিয়ে পাশে আছে সন্ধানী

শেষ হলো তিনদিনব্যাপী আন্তর্জাতিক মেডিকেল প্রদর্শনী

আমারহেলথ (১১ ডিসেম্বর, শনিবার): তিনদিনব্যাপী দেশের বৃহত্তম আন্তর্জাতিক মেডিকেল প্রদর্শনী মেডেক্সপো-২০১০ আজ শনিবার শেষ হচ্ছে। গত ৯ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সোনারগাঁও হোটেলের বলরুমে মেলা শুরু হয়।
তিন দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা অধ্যাপক ডা. মোদাচ্ছের আলী। অষ্টমবারের মতো অনুষ্ঠিত এ প্রদর্শনীর আয়োজন করছে ট্রিউন এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (টিমস)।
প্রিমিয়াম পার্টনার হিসেবে এর আয়োজনে বরাবরের মতো এবারও সহযোগিতা করছে অটবি লিমিটেড।
মেলার শেষ দিনে অটবির রিজিওনাল হেড আবু তারেক জিয়া চৌধুরী বলেন, আমাদের মেলা সফলভাবে সম্পন্ন হয়েছে। স্বাগতিক বাংলাদেশসহ ৫০টির অধিক প্রতিষ্ঠান প্রদর্শনীতে তাদের পণ্য ও সেবা উপস্থাপন করেছে। মূলত দেশ বিদেশে মেডিক্যাল যন্ত্রপাতির প্রসারের জন্য প্রতিবছর এ মেলার আয়োজন করা হয়।
বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশগুলো হলো— ভারত, থাইল্যান্ড, তাইওয়ান, সিঙ্গাপুর, চীন, মালেশিয়া ও জাপান। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে দেশি-বিদেশি হাসপাতাল, মেডিকেল যন্ত্রপাতি ও সামগ্রী, আসবাবপত্র প্রস্তুতকারী এবং সরবরাহকারীসহ স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত অন্যান্য প্রতিষ্ঠান।
মেলায় বিভিন্ন স্টল ও কোম্পানী তাদের পণ্যের উপর বিশেষ ছাড় দেয়।




আমারহেলথ গেষ্টবুকে

আপনি আপনার মতামত,পরামর্শ.অভিযোগ আমাদের জানান।