আমারহেলথ (২৬ফেব্রুয়ারী, শনিবার): ময়মনসিংহ মেডিকেল কলেজ ও আউটডোরের তালা খুলে দেয়া হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি ডাক্তারদের লাগাতার কর্মবিরতির প্রেক্ষিতে শনিবার দুপুরে সংসদ সদস্য, প্রশাসন, কলেজ অধ্যক্ষ, পরিচালক, আন্দোলনরত ডাক্তার ও বিএমএ নেতাদের সাথে বৈঠক শেষে তালা খুলে দেয়া হয়। সংসদ সদস্য অধ্যক্ষ মতিউর রহমান সংশ্লিষ্টদের সাথে কথা বলে ৩ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
জানা গেছে, গত শনিবার কলেজ ছাত্রীকে উত্যক্তকারীর বিচারের দাবিতে বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা ক্লাশ বর্জন এবং মিছিল-সমাবেশ করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ও আউটডোরে তালা লাগিয়ে দেয়। দুপুরের বৈঠকের পর ময়মনসিংহ মেডিকেল কলেজ ও আউটডোরে তালা খুলে দেয়। তবে দুলাল কমিশনারসহ সংশ্লিষ্টদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানা গেছে। ৭২ ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন করা হবে আন্দোলনরত ডাক্তাররা জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কলেজ ছাত্রীকে উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে ইন্টার্নী ডাক্তার, মেডিকেল কলেজ ছাত্রদের সাথে বহিরাগতদের সংঘর্ষ ও ব্যাপক ভাঙচুরের জের ধরে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
|