সব মেডিকেল কলেজ বিএসএমএমইউর অধিভুক্ত হবে, চালু হচ্ছে রেসিডেন্ট স্নাতকোত্তর কোর্স কোয়ান্টাম দুঃসময়ের জন্য রক্ত সঞ্চয় করে জীবন বাঁচাতে রক্ত নিয়ে পাশে আছে সন্ধানী

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ধর্মঘট প্রত্যাহার

আমারহেলথ (১মার্চ, মঙ্গলবার): ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি ডাক্তারদের লাগাতার ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শিক্ষার্থী ও কর্তৃপক্ষের সাথে আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়। ছাত্রী উত্ত্যক্ত করা নিয়ে গত শুক্রবার থেকে লাগাতার এ ধর্মঘট শুরু হয়। 
গত শনিবার দুপুর ২টায় সংসদ সদস্য অধ্যক্ষ মতিউর রহমান, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহজাহান, পৌর মেয়র ইকরামুল হক টিটু, কলেজ অধ্যক্ষ ডাঃ আমিনুল হক, আন্দোলনরত ডাক্তার, বিএমএ ও ছাত্র নেতৃবৃন্দের বৈঠকে ৭২ ঘণ্টার মধ্যে বিষয়টি সুরাহার সিদ্ধান্ত হয়। এ প্রেক্ষিতে দু'পক্ষের আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। 
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের নার্স কেন্টিনের সামনে ফাইনাল ইয়ারের ছাত্র আরিফ তার সহপাঠিনীকে নিয়ে চা পান করছিলেন। এমন সময় স্থানীয় চরপাড়া এলাকার সুমন নামে এক যুবক আরিফের সহপাঠিনীকে উত্ত্যক্ত করলে দু'জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইন্টার্নি ডাক্তার ও ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে সুমনকে প্রহার করে। পরে আহত সুমন বিষয়টি এলাকাবাসীকে জানালে তারা সংগঠিত হয়ে লাঠিসোটা নিয়ে হাসপাতালের ইন্টার্নি ডাক্তারদের উপর চড়াও হয়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। ইন্টার্নি ডাক্তার ও ছাত্রদের সাথে বহিরাগতদের সংঘর্ষের কারণে মেডিকেল কলেজে অচলাবস্থার সৃষ্টি হয়। গত শুক্রবার এই হামলার ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আমিনুল হক বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। অপরদিকে হাসপাতালের সম্পদ ভাংচুর করার ঘটনায় পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহজাহান বাদী হয়ে অপর একটি জিডি করেন। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে এ পর্যন্ত আরিফ, সেলিম ও সাঈদ নামে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।




আমারহেলথ গেষ্টবুকে

আপনি আপনার মতামত,পরামর্শ.অভিযোগ আমাদের জানান।