সব মেডিকেল কলেজ বিএসএমএমইউর অধিভুক্ত হবে, চালু হচ্ছে রেসিডেন্ট স্নাতকোত্তর কোর্স কোয়ান্টাম দুঃসময়ের জন্য রক্ত সঞ্চয় করে জীবন বাঁচাতে রক্ত নিয়ে পাশে আছে সন্ধানী

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে হূদযন্ত্র সচল রেখে কৃত্রিম ভাল্ব স্থাপন

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএসএমএমইউ)হাসপাতালে হূদযন্ত্র সচল রেখে কৃত্রিম ভাল্ব সংযোজন করেছে চিকিৎসকরা। হাসপাতালের চিকিত্সকেরা দাবি করছেন, গত ৮ মার্চ সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশে প্রথমবারের মতো হূদযন্ত্র সচল রেখে অস্ত্রোপচার করা হয়েছে। নড়াইলের ২৮ বছর বয়সী মুরাদ হোসেনের দেহে এ অস্ত্রোপচার করা হয়।

গত ১৮ মার্চ বিএসএমএমইউতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের হূদযন্ত্র শল্যবিভাগের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। চিকিত্সকেরা বলেছেন, অস্ত্রোপচার সফল হয়েছে। রোগী সুস্থতার সাথে এখন বাড়ি ফিরেছে। অস্ত্রোপচারে নেতৃত্ব দেন শল্যবিভাগের অধ্যাপক অসিত বরণ অধিকারী। অস্ত্রোপচারে অংশগ্রহণ করেন সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক আসিয়া আলী ও সহকারী অধ্যাপক আসলাম হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলনে অসিত বরণ অধিকারী বলেন, মুরাদ হোসেন বাতজ্বরজনিত হূদরোগে আক্রান্ত হন। পরীক্ষা করে দেখা গেছে ‘মাইট্রাল স্টেনোসিস’ ও ‘ক্যালসিফিকেশন’ হয়ে তাঁর ভাল্বের আকার পরিবর্তন হয়ে গেছে। এ কারণে মুরাদ হোসেনের দেহে কৃত্রিম ভাল্ব সংযোজনের প্রয়োজন পড়ে। তিনি আরো বলেন, অস্ত্রোপচার করে তাঁর দেহে কৃত্রিম ভাল্ব স্থাপন করা হয়। হূদযন্ত্রকে সচল রেখেই এ অস্ত্রোপচার করা হয়। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এ অস্ত্রোপচার করা হয়েছে। তিনি দাবি করেন, বিশ্বের খুব কমসংখ্যক হাসপাতালে এ ধরনের অস্ত্রোপচার করা হয়।

সংবাদ সম্মেলনে চিকিত্সকেরা জানান, অস্ত্রোপচারে মোট ব্যয় হয়েছে প্রায় এক লাখ ৩৫ হাজার টাকা। বেসরকারি হাসপাতালে এ ব্যয় আরও বেশি। সংবাদ সম্মেলনে অস্ত্রোপচারে ধারণকৃত দৃশ্য প্রদর্শন করা হয়।
সংবাদ সম্মেলনে মুরাদ হোসেন বলেন, আমি এখন বেশ সুস্থবোধ করছি। আশা করছি, দ্রুত বাড়ি ফিরে যাব।
এসময় উপস্থিত ছিলেন বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্ত, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মজিদ ভুঁইয়া, বিশ্ববিদ্যালয়ের হূদরোগ বিভাগের (কার্ডিওলজি) প্রধান অধ্যাপক সিরাজুল হক প্রমুখ।

সুত্র-প্রথম আলো




আমারহেলথ গেষ্টবুকে

আপনি আপনার মতামত,পরামর্শ.অভিযোগ আমাদের জানান।