সব মেডিকেল কলেজ বিএসএমএমইউর অধিভুক্ত হবে, চালু হচ্ছে রেসিডেন্ট স্নাতকোত্তর কোর্স কোয়ান্টাম দুঃসময়ের জন্য রক্ত সঞ্চয় করে জীবন বাঁচাতে রক্ত নিয়ে পাশে আছে সন্ধানী

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ

আমার হেলথ (২৭ জুলাই, মঙ্গলবার): ২৬ জুন রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃতের স্বজনদের সাথে কুমিল্লা মেডিসিন ক্লাবের সদস্যদের সংঘর্ষ হয়েছে ঘটনার প্রতিবাদে ২৭ জুলাই, মঙ্গলবার কুমিল্লা মেডিকেল কলেজের ছাত্ররা গাড়ি ভাঙচুর, ক্লাস, পরীক্ষা বর্জনসহ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছেপরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাতে সক্ষম হয়েছে। কলেজ ক্যাম্পাস হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডের নূরজাহান হোটেলের একজন কর্মচারীসহ জন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সোমবার রাত ১১ টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় আহতদের স্বজনরা কলেজ ছাত্রদের স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন মেডিসিন ক্লাবেও  রক্তের জন্য গেলে এক পর্যায়ে ক্লাবটির সদস্যদের সাথে কথা কাটাকাটি হয় পরে রক্তের অভাবে আহত সুমনের মৃত্যু হয় এই মৃত্যুকে কেন্দ্র করে বিশ্বরোডের নূরজাহান হোটেল থেকে কিছু লোক মেডিকেল কলেজে গিয়ে মেডিসিন ক্লাবের সদস্যের সাথে তর্কাতর্কি হাতাহাতি করে সময় ক্লাবটির সদস্য আহত হয়

ঘটনায় ক্ষুব্ধ হয়ে মেডিসিন ক্লাবের সদস্যরাসহ কুমিল্লা মেডিকেল কলেজের ছাত্ররা এসে রোগীর পক্ষের লোকদের ধাওয়া করে এসময় বিক্ষুব্ধ ছাত্ররা হাসপাতাল এলাকায় থাকা ৬টি বেসরকারি অ্যাম্বুলেন্স ২টি মাইক্রোবাস ভাঙচুর করে পরে কোতোয়ালি থানা পুলিশ রেব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে




আমারহেলথ গেষ্টবুকে

আপনি আপনার মতামত,পরামর্শ.অভিযোগ আমাদের জানান।