ঢাকা মেডিকেল কলেজের কিডনি বিভাগে চালু হচ্ছে নতুন ১০টি হেমোডায়ালাইসিস মেশিনআমার হেলথ্ ডেস্ক |
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের নতুন ১০টি হেমোডায়ালাইসিস মেশিন খুব শীঘ্রই চালু হচ্ছে। চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতেই মেশিনগুলো চালুর ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্ট বিভাগের প্রধান প্রফেসর ডা. মুহিবুর রহমান। এ ওয়ার্ডে বর্তমানে ৭টি মেশিন চালু রয়েছে। বিকল পুরনো তিনটি মেশিন সচলের প্রক্রিয়া চলছে। মেশিনগুলো চালু হলে কিডনি বিকল রোগীরা নামমাত্র মূল্যে ডায়ালাইসিস চিকিৎসা গ্রহণের সুযোগ পাবেন। তবে কিডনি ওয়ার্ডে রোগীদের যথাযথ চিকিৎসা প্রদানের ক্ষেত্রে বাধার কারন নার্স সংকট। নতুনভাবে সংযোজিত ১০টি মেশিনও একই কারণে চালু করা সম্ভব হচ্ছে না। পুরনো ৭টি হেমোডায়ালাইসিস মেশিন পরিচালনার দায়িত্ব পালন করছেন প্রতি শিফটে মাত্র ১ জন নার্স। ফলে জটিল কিডনি রোগীদের যথাযথ চিকিৎসা সেবা দেয়া প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে, গত এক বছরে এ বিভাগে এসে অপেক্ষমান তালিকায় নাম লিখিয়েছেন কমপড়্গে ৩০ জন কিডনি বিকল রোগী। তারা নাম পরিচয় ও টেলিফোন নম্বর লিখে রেখে যান। জানা গেছে, সেই ৩০ জন রোগীর মধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে। অধিকাংশ রোগীর অভিভাবক জানিয়েছেন, বেসরকারিভাবে ডায়ালাইসিসে খরচ বেশি হওয়ায় বিনা চিকিৎসায় বাসায়ই ধুঁকে ধুঁকে মারা গেছে। ঢাকা মেডিকেল কলেজে ১০ হাজার টাকায় ডায়ালাইসিস করা যায়। কিডনি বিভাগের প্রধান প্রফেসর ডা. মুহিবুর রহমান জানান, এয়ারকন্ডিশন লাগানোসহ নতুন মেশিনগুলো চালুর জন্য কাজ এখনও কিছুটা বাকি রয়েছে। তবে মেশিনগুলো চালানোর জন্য নার্সস্বল্পতাও রয়েছে স্বীকার করে তিনি বলেন, হাসপাতালের পরিচালক খুব শিগগিরই ইউনিটটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নার্স নিয়োগ দেবেন বলে আশ্বাস দিয়েছেন। |
Copyright © 2009 |Amarhealth|