সব মেডিকেল কলেজ বিএসএমএমইউর অধিভুক্ত হবে, চালু হচ্ছে রেসিডেন্ট স্নাতকোত্তর কোর্স কোয়ান্টাম দুঃসময়ের জন্য রক্ত সঞ্চয় করে জীবন বাঁচাতে রক্ত নিয়ে পাশে আছে সন্ধানী

ইব্রাহিম মেডিকেল কলেজ

আমারহেলথ ডেস্ক:

ইব্রাহিম মেডিকেল কলেজ জাতীয় অধ্যাপক মো: ইব্রাহিমের নামানুসারে করা হয়। তিনি ছিলেন একাধারে চিকিৎসা বিজ্ঞানী, শিক্ষক,পদার্থবিদ এবং সমাজসেবক। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক অনুমোদিত ইব্রাহিম মেডিকেল কলেজে ৫ বছর মেয়াদী এমবিবিএস কোর্স পড়ানো হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত এই কলেজটি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের অন্তর্ভূক্ত।

বাংলাদেশ ডায়াবেটিক এসোসিয়েশন কর্তৃক পরিচালিত এই মেডিকেল কলেজটি ২০০২ সালে ৫০ জন ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু করে।বর্তমানে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী কলেজটিতে অধ্যয়ন করছে।এককালীন ও খন্ডকালীন শিক্ষক মিলিয়ে প্রায় ১৭৫ জন শিক্ষক রয়েছে।দেশের মেডিকেল শিক্ষার মান উন্নয়নে সদা প্রচেষ্ট এই কলেজটি স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা পালন করছে।

একনজরে ইব্রাহিম মেডিকেল কলেজ:
প্রতিষ্ঠা সন: ২০০২
ডাকনাম: আইএমসি।
অধ্যক্ষ: প্রফেসর ডা: একেএম নুরুল আনোয়ার।
মোট শিক্ষার্থী: প্রায় ৪৫০ জন।
ঠিকানা: ১২২, কাজী নজরুল ইসলাম এভিনিউ,শাহবাগ, ঢাকা।
ফোন: ৯৬৬৩৫৬০,৯৬৬৭৬০৬,এক্সটেনশন-১৩৬/১৩৭
ফ্যাক্স: ০২৮৬২০৮৩২।
ইমেইল: info@imc-bd.net
ওয়েবসাইট: www.imc-bd.net.

 

 




আমারহেলথ গেষ্টবুকে

আপনি আপনার মতামত,পরামর্শ.অভিযোগ আমাদের জানান।