দেশে হোমিওপ্যাথি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী |
১৩ এপ্রিল হোমিওপ্যাথি দিবস উপলক্ষে স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ ১৩ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে হোমিওপ্যাথি দিবস উদযাপন ও হ্যানিমান পদক প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী একথা বলেন। বিশেষ অতিথি ছিলেন মেজর জেনারেল মোঃ আবুল কালাম আজাদ, ডা. এম. ইকবাল আর্সলান এবং ডা. সাখাওয়াত ইসলাম ভূঁইয়া। আরো উপস্থিত ছিলেন ডা. দিলীপ কুমার রায়, ডা. এস.এম. রেজাউর রহিম, ডা. সামসুল হক, ডা. আব্দুস সামাদ, ডা. গুরুদাস সরকার, ডা. আনিসুর রহমান, কামরুজ্জামান ভূঁইয়া, ডা. মোস্তফা রহমান, ডা. শহীদুল ইসলাম, ডা. আলী হোসেন প্রমুখ। প্রধান অতিথি ক্যাপ্টেন (অব) ডা. মুজিবুর রহমান ফকির বলেন, সরকার ১৫৩ জন হোমিওপ্যাথিক ডাক্তারকে মেডিকেল অফিসার পদে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীতে হোমিওপ্যাথি ডাক্তারদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে বলে তিনি জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, হোমিওপ্যাথি কলেজের শিক্ষকদের কোন বেতন-ভাতা সরকার থেকে প্রদান করা হয় না। তারা কোন ক্ষেত্রেই সরকারি সহযোগিতা পায়না। অনুষ্ঠানে হোমিওপ্যাথি চিকিৎসায় বিভিন্ন অবদানের জন্য ডা. মোঃ জহুরুল ইসলাম স্বপন, ডা. রিয়াজ উদ্দিন রিয়াজ, ডা. মাহবুব হাফিজ, ডা. ইমরুল কায়েস, ডা. বিপ্লব বিজয়ী হালদার, ডা. জামাল উদ্দিন, ডা. শামসুল হক, ডা. মাইনুল আলিম, ডা. তারিকুর জামান সোহেল, ডা. রুহুল কুদ্দুস, ডা. আব্দুল বাতেন কে হ্যানিমান পদক দেয়া হয়। |
১৩ এপ্রিল (আমার হেলথ) ফয়সাল আকবর:
Copyright © 2009 |Amarhealth|