সুস্থভাবে খেয়ে পড়ে বেঁচে থাকার ইচ্ছা বিশ্বের প্রতিটি মানুষের। কিন্তু সুস্থ থাকার বিষয়টি সর্বদা অর্থনীতির উপর নির্ভরশীল। আর এই অর্থনীতিকে স্বাস্থ্য ক্ষেত্রে মানানসই ও সর্বোত্তম ব্যাবহার নিশ্চিতের জন্য উনবিংশ শতাব্দীতে প্রথম দিকে ইউরোপে অর্থনীতি থেকে বের হয়ে এসে প্রথম প্রণয়ন করে স্বাস্থ্য অর্থনীতি। স্বাস্থ্য ক্ষেত্রে নানা প্রতিকূলতা দূরীকরণ এবং সবার জন্য সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে গবেষণা ও নানা বাস্তবমুখী কাজ করছে স্বাস্থ্য অর্থনীতি। স্বাস্থ্য অর্থনীতি সকল মানুষকে যথাযথ ও উপযুক্ত স্বাস্থ্য প্রাপ্তির কথা বলে, যা প্রয়োগে অতিরিক্ত ব্যায় কমিয়ে সমান্তারাল স্বাস্থ্য সেবা ভোগ করা সম্ভব। বাংলাদেশের মানুষ স্বাস্থ্য অর্থনীতির সাথে খুব বেশি পরিচিত না হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউট। যেটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং এখানে স্বাস্থ্য অর্থনীতির ওপর বিভিন্ন পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী ও স্বল্প সময় মেয়াদী কোর্স করানো হয়।
এক নজরে স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউট
নাম: স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউট
প্রতিষ্ঠা: ১৯৯৮
শিক্ষার্থী: ১০০
শিক্ষক: ১২
ডাক নাম: আইএইচই
পরিচালক: সুশীল রঞ্জন হাওলাদার
ইন্সটিটিউটটির মিশন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি একাডেমিক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠা করা। যার মাধ্যমে স্বাস্থ্য খাতে পেশাজীবি, অ্যাকাডেমিক সদস্য ও স্বাস্থ্য সেবা নিয়ন্ত্রণকারীরা নিজেদের যোগ্যতা তৈরি, শক্তিশালী ও উন্নত করতে পারবে এবং স্বাস্থ্যখাতে গবেষণার মাধ্যমে বাস্তব নীতি পরিচালনা ও সংগঠিত করতে পারবে।
ইন্সটিটিউটটির লক্ষ্য-উদ্ধেশ্য:
স্বাস্থ্য অর্থনীততে পেশাগত ডিগ্রি পদান করা।
স্বাস্থ্য খাতের কর্মচারীদেরকে স্বাস্থ্য অর্থনীতি, স্বাস্থ্য নীতি, স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য পদ্ধতি গুলোর ওপর প্রশিক্ষণ দেয়া।
স্বাস্থ্য অর্থনীতি সম্পৃক্ত নীতি, গবেষণা পদ্ধতি এবং পরিকল্পনা সমূহ শনাক্ত করা।
স্বাস্থ্য পদ্ধতি গবেষণা, নীতি গুলো সুত্রাবদ্ধকরণ ও পর্যালোচনা করে বাংলাদেশ সরকারকে সহায়তা করা এবং সরকারি ও আধা-সরকারি সংগঠন গুলোকে স্বাস্থ্য খাত ইস্যুতে উপদেশ দেয়া।
স্বাস্থ্য ও জনসংখা খাতে উন্নয়ন ও গবেষণায় নিয়োজিত বিশেষ করে যেগুলো স্বাস্থ্য অর্থনীতিকে, স্বাস্থ্য পদ্ধতি, স্বাস্থ্য ব্যবস্থ্যপনা ও নীতি নিয়ে কাজ করে এমন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন গুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করা। যাতে স্বাস্থ্য অর্থনীতিতে প্রশিক্ষণ ও গবেষণার জন্য ইন্সটিটিউটের ক্ষমতা শক্তিশালী হয়।
স্বাস্থ্য অর্থনীতি ইস্যুতে পড়াশুনা ও গবেষণার ব্যায়ভারে সরকারি ও বেসরকারি সংগঠন গুলো স্বাধীন ভাবে সহযোগিতা করবে অথবা জাতীয় ও আন্তর্জাতিক সংগঠন গুলো সহায়তা করবে।
ইন্সটিটিউটের কর্যক্রম:
পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রি প্রোগ্রাম অব্যাহত রাখা।
স্বল্প সময় ব্যাপী কোর্স প্রদান করা।
গবেষণা সম্পন্ন করা, স্বাস্থ্য খাতে কনসালটিং সার্ভিস এসিসটেন্স প্রদান করা।
ইনফরমেশন রিসোর্স সেন্টারটির উন্নয়ন করা।
একাডেমিক ডিগ্রী ও স্বল্প সময় ব্যাপী কোর্স:
স্বাস্থ্য অর্থনীতিতে পোস্ট গ্রেজুয়েট ডিপ্লোমা:
ইন্সটিটিউট স্বাস্থ্য অর্থনীতিতে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রদানকরে থাকে। এই প্রোগ্রামে অর্থনীতি, স্বাস্থ্য অর্থনীতি, স্বাস্থ্য সেবা ব্যাবস্থাপনা, জনস্বাস্থ্য, বায়ো স্ট্রাটিকস, মহামারী সংক্রান্ত বিদ্যা, গনিত, স্বাস্থ্য নীতি ও পরিকল্পনা এবং অর্থনৈতিক মূল্যনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে আলোচনা হয়ে থাকে।
স্বাস্থ্য অর্থনীতিতে এম.এস.সি.:
ইন্সটিটিউট স্বাস্থ্য অর্থনীতিতে এম.এস.সি. ডিগ্রী প্রদান করে থাকে। এই প্রগ্রামে অর্থনীতি, স্বাস্থ্য অর্থনীতি, স্বাস্থ্য সেবা ব্যাবস্থাপনা, জনস্বাস্থ্য, মহামারী সংক্রান্ত বিদ্যা, ফলিত অর্থনীতি ও গবেষণা পদ্ধতি, স্বাস্থ্য নীতি ও পরিকল্পনা এবং স্বাস্থ্য সেবা মূল্যায়ন ও স্বাস্থ্য সেবা অর্থায়ন।
স্বাস্থ্য অর্থনীতিতে এম.ফিল.:
ইন্সটিটিউটটি স্বাস্থ্য অর্থনীতিতে এম.ফিল. ডিগ্রী প্রদান করে থাকে। এটা দুই বছরের গবেষণা ডিগ্রী।
স্বাস্থ্য অর্থনীতিতে পি.এইচ.ডি.:
ইন্সটিটিউটিতে স্বাস্থ্য অর্থনীতিতে পি.এইচ.ডি. ডিগ্রী প্রদান করে থাকে। এই গবেষণা ডিগ্রীটি স্বাস্থ্য অর্থনীতির গবেষণা বিষয়ের ওপর গবেষণা উপস্থাপনের সাথে সম্পর্কিত।
স্বাস্থ্য অর্থনীতিতে স্বল্প সময় ব্যাপী টের্নিং কোর্স:
ইন্সটিটিউটটি স্বাস্থ্য ও জনসংখ্যা ক্ষেত্রের ব্যাবস্থাপক এবং অফিসারদেরকে স্বাস্থ্য অর্থনীতিতে স্বল্প সময় ব্যাপী টের্নিং কোর্স করিয়ে থাকে। এই কোর্সে সময়কাল সাধারনত ২-৪ সপ্তাহ হয়ে থাকে এবং স্বাস্থ্য ও জনসংখ্যা ক্ষেত্রে পেশাজীবিদের মাধ্যমে করানো হয়। ইন্সটিউটটি গবেষণা, স্বাস্থ্য সেবা বিনিয়োগ, স্বাস্থ্য সেবার অর্থনৈতিক মূল্যায়ন ইত্যাদি ক্ষেত্রে স্বল্প মেয়াদি কোর্স পরিচালনা করে।
গবেষণা কার্যক্রম:
এই ইন্সটিটিউটটি স্বাস্থ্য অর্থনীতির আওতাভূক্ত হাসপাতাল ব্যাবস্থাপনা, স্বাস্থ্য সেবা ব্যাবস্থাপনা ও কৌশল স্বাস্থ্য সেবা মূল্যায়ন এবং স্বাস্থ্য সেবায় অর্থায়ন সহ নানা বিষয়ে গবেষণা করে।
তথ্য ও গবেষণা কেন্দ্র:
এই ইন্সটিটিউটের অত্যধুনিক কম্পিউটার নেটওয়ার্ক, আধুনিক ডকুমেনটেশন সিস্টেম এবং সমৃদ্ধ তথ্য আরকাইভ সহ একটি গবেষণা সেন্টার আছে। এই গবেষণা সেন্টারটি বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান সংস্থা হতে স্বাস্থ্য খাত সংক্রান্ত যাবতীয় তথ্যাবলি সংগ্রহ ও সংরক্ষণ করে। বিভিন্ন গবেষক ও স্বাস্থ্য খাতে র নীতি নিধারকরা দেশ এবং দেশের বাহির হতে স্বাস্থ্য খাত সংক্রান্ত তথ্যাবলি এই গবেষণা সংস্থায় ব্যবহারের সুযোগ পায়।
অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ:
ইন্সটিটিউটটি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সাথে যৌথভাবে স্বাস্থ্য খাতের নানা দিক নিয়ে সময়ে সময়ে সভা- সেমিনার আয়োজন করে ।
তা ছাড়াও প্রতিষ্ঠানটি স্বাস্থ্য অর্থনীতি, স্বাস্থ্য নীতি, স্বাস্থ্য ও জনসংখ্যা সংক্রান্ত নানা গবেষনা ও উন্নয়নমূলক প্রকল্পে কাজ করে।
ইন্সটিটিউটটি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন এজেন্সি, সংগঠন ও অ্যাকাডেমিক ইন্সটিটিউট সাথে যোগাযোগ রক্ষা করে। এই যোগাযোগ ইন্সটিটিউট ফেকালিটি মেম্বারদের গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমে অন্যান্ন অ্যাকাডেমিক ইন্সটিটিউট এবং ইন্টারনেশনাল গবেষণা সেন্টার সাপোর্ট করবো এবং ইন্সটিটিউট ফেকালিটি মেম্বারা অন্যান্ন ইন্সটিটিউট থেকে প্রশিক্ষণ ও পেশাগত ডিগ্রী লাভ করতে পারবে। |