সব মেডিকেল কলেজ বিএসএমএমইউর অধিভুক্ত হবে, চালু হচ্ছে রেসিডেন্ট স্নাতকোত্তর কোর্স কোয়ান্টাম দুঃসময়ের জন্য রক্ত সঞ্চয় করে জীবন বাঁচাতে রক্ত নিয়ে পাশে আছে সন্ধানী

ফরিদপুর মেডিক্যাল কলেজ

আমার হেলথ ডেস্ক:

বাংলাদেশের চিকিৎসা শিক্ষায় নতুন প্রবর্তন ফরিদপুর মেডিক্যাল কলেজ। এটি ফরিদপুর জেলা শহরে অবস্থিত । বাংলাদেশের ১৫ টি সরকারি মেডিক্যাল কলেজের মধ্যে অন্যতম একটি। ১৯৯২ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়ে গৌরবের সাথে তার কার্যক্রম পরিচালনা করে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত এই কলেজটি থেকে ৫ বছরের এমবিবিএস ডিগ্রি প্রদান করা হয়। প্রতিষ্ঠানটিতে ইংরেজি মাধ্যমে শিক্ষাদান করা হয়। কলেজটিতে প্রতি বছর ১০০ জন শিক্ষার্থী ভর্তি করানো হয়। কলেজটি শিক্ষার্থীদের একাডেশীক শিক্ষার পাশাপাশি গবেষণাগার, ডিসেকশন থিয়েটারস, লেকচার থিয়েটারস, লাইব্রেরী, কমন রুম, ক্যাফেটেরিয়া, ইন্টারকম ইত্যাদি সুযোগ সুবিধা প্রদান করে থাকে।

এক নজরে ফরিদপুর মেডিক্যাল কলেজ
প্রতিষ্ঠা: ১৯৯২ সাল
ধরন: সরকারি
শিক্ষার্থী: ৭৫০
অবস্থান: ফরিদপুর শহর
ক্যাম্পাস: শহরে
ডাক নাম: এফএমসি

মেডিক্যাল কলেজটি বাংলাদেশ মেডিক্যাল এণ্ড ডেণ্টাল কাউন্সিল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ও সত্যায়িত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত।




আমারহেলথ গেষ্টবুকে

আপনি আপনার মতামত,পরামর্শ.অভিযোগ আমাদের জানান।